ডেস্ক রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশের ইতিহাসে অনন্য সাধারণ নির্বাচন হয়েছে: জামায়াতে ইসলামী

এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সব মানুষের অংশগ্রহণে ইতিহাসে অনন্য সাধারণ নির্বাচন হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেছেন, তবে বেশ কিছু কেন্দ্রে অনিয়ম, ভয় ভীতি, মারধর, হুমকি ধামকির ঘটনা ঘটেছে। কিন্তু বড় আকারে ক্ষয়ক্ষতি হয়নি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, কুমিল্লা-৮, শরীয়তপুর-২ ও পটুয়াখালী-১ আসনের একাধিক কেন্দ্রের বেশকিছু জায়গায় আমাদের প্রার্থীদের এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হয়নি। বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, দেশবাসির চমৎকার অংশগ্রহণে সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জনগণ আস্থা নিয়ে ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করতে গেছে। এটা জাতির জন্য নতুন অভিজ্ঞতা।

প্রসঙ্গত, নির্বাচনের ভোটগ্রহণের নির্ধারিত সময় সাড়ে চারটা পেরিয়ে গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৪৭ দশমিক ৯১ শতাংশ। বিকেল সোয়া ৪টার দিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ইতিহাসে অনন্য সাধারণ নির্বাচন হয়েছে: জামায়াতে ইসলামী

ভোটের মাধ্যমে নতুন দিনের সূচনা হলো: জামায়াত আমির

আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট

কাস্টমসের অনাপত্তি নিয়েই ঢাকা ছেড়েছিলেন ঠাকুরগাঁও জামায়াত আমির

জনপ্রিয়তায় ভীত হয়ে অপতথ্য ছড়াচ্ছে একটি গোষ্ঠী: জামায়াত আমির

বিএনপিতে যোগ দেওয়া সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক

কঠোর নিরাপত্তায় বরিশাল, তবুও কাটছে না প্রার্থীদের শঙ্কা

পটুয়াখালীতে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

মেহেন্দীগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২, পাল্টাপাল্টি মামলা

জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপির ভাইসহ ৩৫০ জন

১০

বরিশালে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তায় এসেছে বিশেষ হেলিকপ্টার

১১

বরিশালে জামায়াত সমর্থকদের ওপর হামলার প্রতিবাদ

১২

প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ

১৩

বরিশাল পত্রিকার ঝালকাঠি প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন তরুণ সংগঠক ইমাম মেহেদী হাসান

১৪

প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষ থেকে আপত্তিকর অবস্থায় আটক জামায়াত নেতা

১৫

বরিশালের ৫টি আসনেই চ্যালেঞ্জের মুখে বিএনপির প্রার্থীরা

১৬

বিকাশ-নগদে ক্যাশ আউট বন্ধ, সেন্ড মানিতেও সীমা আরোপ

১৭

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১৮

২৯৯ আসনে সব ব্যালট পৌঁছে গেছে: ইসি সচিব

১৯

ভোটের ছুটিতে ঘরমুখী মানুষের ঢল, মহাসড়কে ভয়াবহ যানজট

২০