Junaed siddiki
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ৮:৫৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নিউ ইয়র্ক পুলিশের হাতে ইলিয়াস হোসেন গ্রেপ্তার

পালিয়ে থাকা বাংলাদেশি সাংবাদিক ইলিয়াস হোসেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এলাকাতে ভিডিও করার পর থেকে তার খোঁজ শুরু করে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট। তারপর থেকেই তিনি নিজের অবস্থান পরিবর্তন করছিলেন। এরপর দেশটির স্থানীয় সময় গত রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

 

পুলিশের ডিটেকটিভ ব্রায়ান গ্রানশো জানান, স্থানীয় সময় রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে স্টাটেন আইল্যান্ড এলাকা থেকে তিনি গ্রেপ্তার হয়েছেন। এরপর তাকে জ্যামাইকার ১১৩ প্রেসেন্ট হাজতে নেওয়া হয়েছে। আজ সোমবার তাকে জামিনের জন্য কোর্টে তোলা হবে বলে আশা করা হচ্ছে।

 

অনলাইন অ্যাক্টিভিস্ট জ্যাকব মিল্টন ও তার বোন যুক্তরাষ্ট্র বিএনপি নেত্রী নিরু নীরার করা মানহানি মামলায় আত্মসমর্পণ করতে গিয়ে এর আগে গ্রেপ্তার হয়েছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। গ্রেপ্তারের ৬ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয় তাকে। গত ১ ফেব্রুয়ারি নিউইয়র্ক সময় সকাল সাড়ে ৭টার দিকে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করতে গেলে তাকে আটক করা হয়েছিল।

 

সম্প্রতি জ্যাকব মিল্টন ও নিরু নীরাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বানান ইলিয়াস। ভিডিওটিকে মানহানিকর ও ভিত্তিহীন দাবি করে মিল্টন ও নিরু ইলিয়াস হোসেনের বিরুদ্ধে সিভিল ও ক্রিমিনাল আইনে মামলা করেন। এরপর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন যুক্তরাষ্ট্রের আদালত।

 

এছাড়া মিতু হত্যা মামলা নিয়ে মিথ্যা ও অসত্য তথ্য ছড়ানোর অভিযোগে ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার ধানমন্ডি থানায় পালিয়ে থাকা সাংবাদিক ইলিয়াস ও বাবুল আক্তারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

শিক্ষাক্ষেত্রে ৩ অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

১০

বিএনপি সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হলেন যারা

১১

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন “তারেক রহমান”

১২

সেইন্ট-বাংলাদেশের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত হলো চরামদ্দী ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়

১৩

নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে: প্রেস সচিব

১৪

বাকেরগঞ্জে ভয়াবহ আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

১৫

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

১৬

বিএনপি ভোট পেয়েছে ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ

১৭

ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার পর বাবার আত্মসমর্পণ

১৮

বিএনপির ভূমিধস বিজয়

১৯

দেশের ইতিহাসে অনন্য সাধারণ নির্বাচন হয়েছে: জামায়াতে ইসলামী

২০