আবু উবাইদা, ববি প্রতিনিধি
১ ডিসেম্বর ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ববিতে নবীন শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং: ভুক্তভোগীর উপাচার্য বরাবর লিখিত অভিযোগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পদার্থবিজ্ঞান বিভাগে এক নবীন শিক্ষার্থীকে রাতভর জঘন্য র‍্যাগিং করার গুরুতর অভিযোগ উঠেছে তার ইমিডিয়েট সিনিয়রদের বিরুদ্ধে। গত বুধবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে টোল প্লাজা সংলগ্ন একটি বাসায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী, পদার্থবিজ্ঞান বিভাগের ১১ তম ব্যাচের আল শাহারিয়ার মোহাম্মদ মুস্তাকিম মজুমদার, অভিযুক্ত সিনিয়রদের কঠোর শাস্তির দাবিতে রোববার (৩০ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর এবং বিভাগীয় চেয়ারম্যান বরাবর তিনটি লিখিত অভিযোগপত্র জমা দিয়েছেন।

অভিযোগপত্রে ভুক্তভোগী শিক্ষার্থী জানান, ২৬ নভেম্বর রাত আনুমানিক ৮টার দিকে ইমিডিয়েট সিনিয়রদের নির্দেশে তারা মোট ২৮ জন শিক্ষার্থী রুপাতলী হাউজিং মাঠে উপস্থিত হন। সেখান থেকে রাত সাড়ে ৯টার দিকে বাসে করে তাদের টোল প্লাজার কাছে সিনিয়র নেহাল আহমেদের বাসায় নিয়ে যাওয়া হয়। বাসায় প্রবেশের পর নবীন শিক্ষার্থীদের তিনতলার একটি কক্ষে ঢুকিয়ে গেট আটকে দেওয়া হয় এবং প্রমাণ রাখার সুযোগ বন্ধ করতে সবার মোবাইল ফোনসহ ইলেকট্রনিক ডিভাইসগুলো কেড়ে নেওয়া হয়।

এরপর শুরু হয় ভয়াবহ মানসিক নির্যাতন। একপর্যায়ে রাত ১১টায় বাসায় ফেরার কথা বলতেই অভিযুক্ত সিনিয়ররা ক্ষিপ্ত হয়ে ওঠেন। লিখিত অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত সিনিয়র নাফিজ ফারদিন আকন্দ স্বপ্নীল তাকে কবিতা আবৃত্তি করতে বাধ্য করেন এবং ভুক্তভোগীর বাবা-মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।

ভুক্তভোগী কান্না করলে অভিযুক্ত মোহাম্মদ শামীম উদ্দিন তাকে ‘সিম্পেথি পাওয়ার জন্য কান্না করছে’ বলে অভিযোগ করে ফ্লোরে বসে ১০ মিনিট কাঁদতে নির্দেশ দেন। লিখিত অভিযোগে সবচেয়ে ভয়াবহ অংশ হলো, সিনিয়ররা তাকে ও তার দুই সহপাঠীকে ‘ছেলে-মেয়ে ক্যারেক্টার’ বানিয়ে অনৈতিক অভিনয় করতে বাধ্য করেন। ভুক্তভোগী বেরিয়ে আসার চেষ্টা করলে অভিযুক্ত শামীম উদ্দিন লাঠি নিয়ে আসেন এবং নেহাল আহমেদ তাকে ‘পা দিয়ে পিষে মেরে ফেলার’ হুমকি দেন। জীবন বাঁচানোর ভয়ে বাধ্য হয়ে তিনি হাঁটু গেড়ে শামীম উদ্দিনের কাছে ক্ষমা চান।

অভিযোগপত্রে আরো উল্লেখ করা হয়, স্বপ্নীল তাকে এক পায়ে দাঁড়াতে বলেন। মিরাজ ও ইমন মাহমুদ তাকে ওয়ান কোয়ার্টার প্যান্ট পরিয়ে নাচতে বলেন। প্রস্রাব করার জন্য ওয়াশরুমে যেতে চাইলে তাকে বোতলে সবার সামনে প্রস্রাব করার নির্দেশ দেওয়া হয়। ওয়াশরুমের দরজা খোলা রেখে প্রস্রাব করার নির্দেশ দেন স্বপ্নীল। সবশেষে স্বপ্নীল তাকে একটি বিস্কিট দিয়ে ‘কুকুরের মতো চেটে চেটে খেতে’ বলেন।

অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন: নাফিজ ফারদিন আকন্দ স্বপ্নীল, মোহাম্মদ শামীম উদ্দিন, ইমন মাহমুদ, নেহাল আহমেদ ও মিরাজ, তারা সবাই একই বিভাগের ১০ তম ব্যাচের শিক্ষার্থী।

অভিযুক্ত নাফিস ফারদিন আকন্দ(স্বপ্নীল) বলেন,”পিকনিকের বিষয়ে আলোচনার জন্য জুনিয়ররাই আমাদের সাথে বসতে চেয়েছিলো। শীতকাল হওয়াতে বাইরে ঠাণ্ডার কারনে আমার বাসায় নিয়ে বসেছিলাম। ওখানে জুনিয়ররা নিজেদের মধ্যে ঝগড়া করছিলো এজন্য তাদেরকে হাল্কা বকাঝকা করেছি। তবে পরবর্তীতে ওদের সাথে একাধিকবার দেখা করে ভুল শিকার করে মাফ চেয়েছি। তারা সবকিছু মিটিংয়েও নিয়েছিলো তবুও তিন দিন পরে কেন অভিযোগ দিলো সেটা বুঝতে পারছি না। শুনেছি তদন্ত কমিটি গঠন করা হবে, সেখানে সঠিক তদন্ত হলে বড় ধরনের শাস্তি পাবেন না বলেও দাবী করেন এই শিক্ষার্থী।”

তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,”আমরা অভিযোগ পেয়েছি। র‍্যাগিং এর বিষয়ে আমরা জিরো টলারেন্স। আমরা একটি তদন্ত কমিটি গঠন করবো। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১০

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১১

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

১২

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

১৩

শিক্ষাক্ষেত্রে ৩ অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

১৪

বিএনপি সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হলেন যারা

১৫

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন “তারেক রহমান”

১৬

সেইন্ট-বাংলাদেশের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত হলো চরামদ্দী ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়

১৭

নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে: প্রেস সচিব

১৮

বাকেরগঞ্জে ভয়াবহ আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

১৯

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

২০