ডেস্ক রিপোর্ট
৪ অক্টোবর ২০২৪, ১:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ববি সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘বস্তুনিষ্ঠ সংবাদ, তারুণ্যের মূলপ্রবাদ’ স্লোগানকে সামনে রেখে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) ৫ম বর্ষপূর্তি ও ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেল ৪টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের টিএসসির ৩য় তলার সভাকক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। এছাড়াও প্রতিষ্ঠা বার্ষিকীর দিনটিকে স্মরণীয় রাখতে ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন সমিতির সদস্যরা।

ববিসাসের সাধারণ সম্পাদক মোঃ ইমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ববিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেন, দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ এনামুল হোসেন, কার্যনির্বাহী সদস্য মোঃ মাসুদ রানা, মেহেদী হাসান সহ অন্যান্য সদস্য, সহযোগী সদস্যরা ও শিক্ষানবিশ সদস্যরা।

এ সময় বক্তব্য রাখেন ববিসাসের সাধারণ সম্পাদক মোঃ ইমদাদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেন এবং দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রবিউল ইসলাম।

ববিসাসের সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম সভাপতির বক্তব্যে বলেন, ‍দবস্তুনিষ্ঠ সংবাদ, তারুণ্যের মূলপ্রবাদ‍‍দ স্লোগানকে কেন্দ্র করে প্রতিষ্ঠা হয়েছিল বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির। নানা ধরণের বাধা অতিক্রম করে আজ বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ৬ষ্ঠ বছরে পদার্পন করেছে। ক্যাম্পাস সাংবাদিকরা দর্পন হিসেবে ক্যাম্পাসে কাজ করে, তাদের মাধ্যমেই ক্যাম্পাসের সামগ্রিক চিত্র ফুটে উঠে। ক্যাম্পাসের সাথে মিশে থাকা প্রতিটি গল্পকে শব্দ আকারে তুলে ধরে ক্যাম্পাস সাংবাদিকরা।

এছাড়াও তিনি বলেন, কারো লেজুড়বৃত্তি না করে প্রতিষ্ঠালগ্নকাল থেকে নিরপেক্ষভাবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সমস্যার কথা বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরে আসছে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। এ ধারাবাহিকতাকে অব্যহত রাখতে সকল সদস্যদের প্রতি আহবান জানাচ্ছি। এছাড়াও তিনি ক্যাম্পাসে সকল অন্যায় ও দুর্নীতি তুলে ধরার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সকল অর্জন ও সফলতাকে তুলে ধরারও আহ্বান জানান।

এ সময় বক্তারা সকল সদস্যদেরকে প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে নতুন স্পৃহা নিয়ে কাজের গতিশীলতা বৃদ্ধিসহ নানান দিক নির্দেশনা প্রদান করেন। সাংবাদিকতার মূল বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানের সাথে সাথে কাজের মাধ্যমে নিজেদেরকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, ২০১৯ সালের ৩ অক্টোবর বস্তুনিষ্ঠ সংবাদ, তারুণ্যের মূলপ্রবাদ স্লোগানকে কেন্দ্র করে প্রতিষ্ঠা হয় বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির। তার পর থেকে প্রতিবারের মতো এবারও উৎসবীয় আমেজে দিনটি পালন করেন সংগঠনটির সদস্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলছিটিতে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঠিকাদারকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি ছাত্রদলের: নেপথ্যে কি?

ঝালকাঠিতে ৭ লাখ টাকার ঘাটলায় ফাটল: উদ্বোধনের আগেই ধস

ইতিহাসের সর্ববৃহৎ উন্মুক্ত ইফতারের আয়োজন ববি শিবিরের

তুর্যের বিরুদ্ধে ছাত্রীদের আপত্তিকর ছবি তোলার অভিযোগ, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

রাজাপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য চরমে, আতঙ্কে এলাকাবাসী

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

১০

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

১১

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

১২

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

১৩

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

১৪

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

১৫

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১৬

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১৭

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

১৮

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

১৯

শিক্ষাক্ষেত্রে ৩ অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

২০