নিজস্ব প্রতিনিধি, বরিশাল।
২৮ নভেম্বর ২০২৫, ৮:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বরিশালে থেঁতলানো মুখ, হাত বিচ্ছিন্ন ও পেটকাটা অবস্থায় মরদেহ উদ্ধার

বরিশালের মেহেন্দিগঞ্জে শহীদ নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার ১৩ নম্বর গোবিন্দপুর ইউনিয়নের মেঘারচর নামক পাতাবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শহীদ খা (৬৫) হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাহেরচর গ্রামের মৃত জয়নাল খাঁ এর ছেলে। তিনি হোগলা পাতার ব্যবসা করেন।

শহীদের মরদেহের মুখ থেঁতলানো, হাত বিচ্ছিন্ন, পেটকাটা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ। লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে মর্গে পাঠানো হয়েছে।

শহীদের ছেলে খবির হোসেন বলেন, আমার বাবা ২২ দিন আগে গোবিন্দপুর ইউনিয়নের মেঘারচরে হোগলা পাতা কাটার উদ্দেশে বাড়ি থেকে বের হন। চরে গিয়ে আমাদের জানান, তিনি পাতা কাটছেন।

হঠাৎ গত ৩ দিন তার সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যে নম্বর দিয়ে এতদিন যোগাযোগ করেছিলেন সে নম্বরটি বন্ধ বলছে। তাতে আমাদের মনে টেনশন দেখা দেয়।

বৃহস্পতিবার সকালে ওই চরে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে থানা পুলিশ এসআই জহিরুল ইসলাম ও এসআই সুজন ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পুলিশের ভাষ্যমতে লাশটি ৩-৪ দিন আগের হবে। শরীরে পচন ধরেছে।

এদিকে শহীদের সঙ্গে পাতা কাটতে যাওয়া সালাউদ্দিন বিষয়টি নিয়ে কাউকে কিছু বলছেন না। লাশ উদ্ধারের পর সালাউদ্দিন অসুস্থ দাবি করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত শহীদ খার মুখমণ্ডল থেঁতলানো ছিল, হাত বিচ্ছিন্ন, পেটকাটা ছিল। এ বিষয়ে তদন্ত চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১০

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১১

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

১২

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

১৩

শিক্ষাক্ষেত্রে ৩ অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

১৪

বিএনপি সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হলেন যারা

১৫

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন “তারেক রহমান”

১৬

সেইন্ট-বাংলাদেশের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত হলো চরামদ্দী ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়

১৭

নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে: প্রেস সচিব

১৮

বাকেরগঞ্জে ভয়াবহ আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

১৯

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

২০