ডেস্ক রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২৬, ১১:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বরিশাল হালিমা খাতুন স্কুলের তিন শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বরিশাল নগরীতে হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ‘সাজানো’ মামলা করার অভিযোগে বাদী ও তিন শিক্ষকসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা রকিবুল ইসলাম এ আদেশ দিয়েছেন।

গ্রেপ্তারি পরোয়ানা জারী হয়েছে মামলার বাদী সেকেন্দার আলী, স্কুল কমিটির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান ফয়সাল, সাবেক প্রধান শিক্ষক এসএম ফকরজ্জামান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমা বেগম ও শিক্ষিকা শেখ জেবুন্নেছা।

আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান বলেন, ২০২৪ সালের ৬ মে আদালতে শহরের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্কুলটির এক শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়। তবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইর এসআই মাহমুদ তদন্ত করে ধর্ষণ চেষ্টার কোনো সত্যতা না পেয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন। এরপর মামলার আসামি সেই শিক্ষক মিথ্যা অভিযোগে মামলা করায় ট্রাইব্যুনালে বাদী পাল্টা মামলা করে।

পরে বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উপমা ফারিসা মামলার তদন্ত করে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর পাঁচ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

বিচারক অভিযোগপত্রটি আমলে নিয়ে গ্রেপ্তারী পরোয়ানা জারির আদেশ দেন বলে জানান বেঞ্চ সহকারী আজিবর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের সর্ববৃহৎ উন্মুক্ত ইফতারের আয়োজন ববি শিবিরের

তুর্যের বিরুদ্ধে ছাত্রীদের আপত্তিকর ছবি তোলার অভিযোগ, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

রাজাপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য চরমে, আতঙ্কে এলাকাবাসী

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

১০

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

১১

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

১২

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১৩

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১৪

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

১৫

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

১৬

শিক্ষাক্ষেত্রে ৩ অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

১৭

বিএনপি সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হলেন যারা

১৮

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন “তারেক রহমান”

১৯

সেইন্ট-বাংলাদেশের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত হলো চরামদ্দী ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়

২০