ডেস্ক রিপোর্ট
২৬ এপ্রিল ২০২৪, ১০:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে কড়াকড়ি প্রত্যাহারের আহ্বান টিআইবির

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে কড়াকড়ি আরোপের ঘটনায় গভীর উদ্বেগ ও তা প্রত্যাহারের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। শুক্রবার (২৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় সংস্থাটি।

বিবৃতিতে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জমান বলেন, এ ঘটনায় ব্যাংকিং ও আর্থিক খাতের তথ্য প্রকাশে গণমাধ্যম কর্মীরা ব্যাপক বাধার মুখে পড়বে। এটি জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিতের পথে অনৈতিক পদক্ষেপ। বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে জানালেও কোনো ফলাফল আসেনি বলেও জানান তিনি। বিবৃতিতে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠায় নিজেদের ব্যর্থতা ঢাকতে এমন পদক্ষেপ নেয়া হয়েছে কি না- এমন প্রশ্নও রাখেন তিনি।

ড. ইফতেখারুজ্জমান আরও বলেন, বিগত কয়েক বছরে আর্থিক খাতের ব্যাপক কেলেঙ্কারির যেসব তথ্য প্রকাশিত হয়েছে তার বেশিরভাগই গণমাধ্যমকর্মীদের অবাধ প্রবেশের সূত্র ধরে এসেছে। তাহলে কি ধরে নিতে হবে, কেন্দ্রীয় ব্যাংক ঋণখেলাপী, জালিয়াতি ও অর্থপাচারের সাথে জড়িতদের সুরক্ষা নিশ্চিতে কাজ করছে।

এদিকে, সবল ব্যাংকের সাথে দুর্বল ব্যাংককে একীভূতকরণ প্রসঙ্গে তিনি বলেন, একীভূতকরণ নিয়ে বাংলাদেশ ব্যাংক নিজেই কিংকর্তব্যবিমূঢ়। এমন অবস্থায় গোপনীয়তা আরও বড় বিপদ ঢেকে আনতে পারে। এ বিষয়ে গভর্নরের সহযোগিতা চাইলে, গণমাধ্যমকর্মীদের গোপনীয়তা বিষয়ক প্রশিক্ষণের নামে মূলবিষয়কে এড়িয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংক তথ্য সংগ্রহের সুযোগ ফিরিয়ে দিতে নারাজ।

এছাড়া তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক যে পাস ব্যবস্থা চালুর কথা বলছে, তা চালু হলে গণমাধ্যমকর্মীরা তথ্য সংগ্রহ, বিশেষ করে অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য সংগ্রহে বাধার মুখে পড়বে। এমনকি কেন্দ্রীয় ব্যাংকের কোনো কর্মকর্তা সাক্ষাৎকার দেয়া থেকে বিরত থাকবেন।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার (২৬ এপ্রিল) এ ঘটনার প্রতিবাদে ব্যাংকটির সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন অর্থনীতি বিটের সাংবাদিকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১০

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১১

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

১২

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

১৩

শিক্ষাক্ষেত্রে ৩ অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

১৪

বিএনপি সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হলেন যারা

১৫

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন “তারেক রহমান”

১৬

সেইন্ট-বাংলাদেশের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত হলো চরামদ্দী ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়

১৭

নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে: প্রেস সচিব

১৮

বাকেরগঞ্জে ভয়াবহ আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

১৯

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

২০