বানারীপাড়া প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২৬, ৭:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বানারীপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বরিশালের বানারীপাড়া উপজেলা অডিটোরিয়ামে আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় বরিশাল জেলার জেলা প্রশাসকের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, কিশোর গ্যাং প্রতিরোধসহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।
সভায় শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকার সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন। জেলা প্রশাসক মনোযোগসহকারে উপস্থিত সকলের বক্তব্য শোনেন এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলার জেলা প্রশাসক খায়রুল আলম সুমন। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা পারভীন, বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জিএমএ মুনিব এবং বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক খায়রুল আলম সুমন বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ সরকার নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছে। সেই পরিকল্পনার বাস্তবায়নে আমি সর্বোচ্চ ত্যাগ, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবো।”
তিনি আরও বলেন, “মাদক, কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক ব্যাধি বর্তমানে সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।”
মতবিনিময় সভাটি উপস্থিত সকলের সক্রিয় অংশগ্রহণে প্রাণবন্ত ও ফলপ্রসূ হয়ে ওঠে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১০

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১১

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

১২

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

১৩

শিক্ষাক্ষেত্রে ৩ অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

১৪

বিএনপি সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হলেন যারা

১৫

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন “তারেক রহমান”

১৬

সেইন্ট-বাংলাদেশের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত হলো চরামদ্দী ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়

১৭

নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে: প্রেস সচিব

১৮

বাকেরগঞ্জে ভয়াবহ আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

১৯

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

২০