ডেস্ক রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬, ২:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপিতে যোগ দেওয়া সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান মাদবরকে আটক করেছে যৌথবাহিনী। অভিযানের সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে জাজিরা ক্যাম্পের কমান্ডার মেজর আশরাফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার বিকেনগর ইউনিয়নের সদর আলী মাদবর কান্দি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মজিবর রহমান মাদবর দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ২০১২ সালে দলীয় প্রতীক নৌকার বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি বিএনপিতে যোগ দিয়ে সক্রিয়ভাবে রাজনীতি শুরু করেন।

প্রশাসন সূত্র জানায়, তার কাছে অবৈধ অস্ত্র থাকার গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী মঙ্গলবার রাতে তার বাড়িতে অভিযান চালায়। বাড়িতে তল্লাশি চালিয়ে পিস্তলের কভার, পিস্তলের স্লাইড, অস্ত্র পরিষ্কারের ওয়েল ব্রাশসহ আগ্নেয়াস্ত্রের বিভিন্ন অংশ এবং চাপাতি, ছুরিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

জানতে চাইলে জাজিরা ক্যাম্পের কমান্ডার মেজর আশরাফ আহমেদ বলেন, অভিযানের সময় এক নারীসহ তাকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশিতে আগ্নেয়াস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ ও দেশীয় অস্ত্র উদ্ধার হয়। পরে তাদের পুলিশ হেফাজতে হস্তান্তর করা হয়েছে।

জাজিরা থানার ওসি সালেহ্ আহম্মেদ বলেন, যৌথবাহিনীর অভিযানে সাবেক চেয়ারম্যানকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের মাধ্যমে নতুন দিনের সূচনা হলো: জামায়াত আমির

আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট

কাস্টমসের অনাপত্তি নিয়েই ঢাকা ছেড়েছিলেন ঠাকুরগাঁও জামায়াত আমির

জনপ্রিয়তায় ভীত হয়ে অপতথ্য ছড়াচ্ছে একটি গোষ্ঠী: জামায়াত আমির

বিএনপিতে যোগ দেওয়া সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক

কঠোর নিরাপত্তায় বরিশাল, তবুও কাটছে না প্রার্থীদের শঙ্কা

পটুয়াখালীতে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

মেহেন্দীগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২, পাল্টাপাল্টি মামলা

জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপির ভাইসহ ৩৫০ জন

বরিশালে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তায় এসেছে বিশেষ হেলিকপ্টার

১০

বরিশালে জামায়াত সমর্থকদের ওপর হামলার প্রতিবাদ

১১

প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ

১২

বরিশাল পত্রিকার ঝালকাঠি প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন তরুণ সংগঠক ইমাম মেহেদী হাসান

১৩

প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষ থেকে আপত্তিকর অবস্থায় আটক জামায়াত নেতা

১৪

বরিশালের ৫টি আসনেই চ্যালেঞ্জের মুখে বিএনপির প্রার্থীরা

১৫

বিকাশ-নগদে ক্যাশ আউট বন্ধ, সেন্ড মানিতেও সীমা আরোপ

১৬

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১৭

২৯৯ আসনে সব ব্যালট পৌঁছে গেছে: ইসি সচিব

১৮

ভোটের ছুটিতে ঘরমুখী মানুষের ঢল, মহাসড়কে ভয়াবহ যানজট

১৯

রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল মধ্যরাতে বন্ধ হচ্ছে পরিবহন চলাচল

২০