Junaed siddiki
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ৮:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএমপি’র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

আজ ১৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ সকাল ০৯:০০ টায় পুলিশ কমিশনার বিএমপি জনাব জিহাদুল কবির, বিপিএম, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে রুপাতলিস্থ পুলিশ লাইন্স ড্রিল সেডে বিএমপি’র মাসিক কল্যাণ সভা (ফেব্রুয়ারি /২০২৪) অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই সভাপতি মহোদয় বিএমপি’র বিভিন্ন সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসে বিভিন্ন সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করেন।
এ সময় তিনি অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং, ক্যান্টিন সহ সার্বিক বিষয়ে সকলের সাথে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন এবং কল্যাণ সাধনের পাশাপাশি ডিসিপ্লিন মেনে চলতে সকলকে নির্দেশনা প্রদান করেন।
এ সময় অফিসার-ফোর্সদের বিগত মাসের পারফরম্যান্সের উপর ভিত্তি করে শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।
বিএমপি’তে কর্মরত ১) পুলিশ পরিদর্শক (সশস্ত্র) জনাব আব্দুস সালাম মল্লিক ২) এএসআই (সঃ) মোঃ দেলোয়ার হোসেন ৩) কনস্টেবল মোঃ জাহাঙ্গীর হোসেন ৪) কনস্টেবল মোঃ ফারুক মিয়াদেরকে এ সময় অবসরোত্তর বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
সহকারী পুলিশ কমিশনার স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার জনাব প্রণয় রায়ের সঞ্চালনায়
সভায় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) জনাব মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) জনাব মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) জনাব মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন) জনাব খান মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন) জনাব মোঃ আব্দুল ওয়ারেস, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডমিন/ফোর্স) জনাব এস এম কামরুজ্জান, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব সমির সরকার সহ বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১০

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১১

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

১২

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

১৩

শিক্ষাক্ষেত্রে ৩ অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

১৪

বিএনপি সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হলেন যারা

১৫

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন “তারেক রহমান”

১৬

সেইন্ট-বাংলাদেশের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত হলো চরামদ্দী ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়

১৭

নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে: প্রেস সচিব

১৮

বাকেরগঞ্জে ভয়াবহ আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

১৯

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

২০