জুনায়েদ সিদ্দিকী
৯ জুলাই ২০২৪, ৮:০৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোলায় নিম্নমানের ইট দিয়ে চলছে সড়ক নির্মাণকাজ  

 

 নিম্নমানের ইট দিয়ে চলছে ভোলার লালমোহন পৌরসভার সড়ক পুনর্নির্মাণের কাজ। দীর্ঘ দুই যুগের অধিক সময় ধরে ভাঙাচোরা ছিল সড়কগুলো। বর্তমানে সড়কগুলোর কাজ শুরু হওয়ার সংবাদে পৌরবাসীর মনে স্বস্তি ফিরলেও শঙ্কা জাগাচ্ছে নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি সড়ক ব্যবস্থা।

সরেজমিনে গিয়ে দেখা যায় পৌরসভার ৩নং ওয়ার্ড কলিম উদ্দিন মিয়াজী সড়কের কাজ চলছে। সড়কের দুধারে গাঁথা হয়েছে ইট। ছোট ছোট গর্তগুলোতে দেওয়া হয়েছে ইটের টুকরো। তবে ব্যবহৃত ইটগুলো নিম্নমানের বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

পৌরসভার সূত্রে জানা যায়, সড়কটির কাজ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রামিসা কনস্ট্রাকশন। প্রায় এক কিলোমিটার সড়কের নির্মাণ ব্যয় প্রায় এক কোটি ৩৭ লাখ টাকা। স্থানীয় মো. ছালাউদ্দিন, লোকমান, করিমসহ আরও অনেকে জানান- দীর্ঘপ্রায় দুই যুগ পর এই সড়কের কাজ শুরু হয়েছে। এমন পঁচা ইট দিয়ে কাজ করতেছে, এটা চলমান থাকলে এক মাসও টিকবে না সড়কটি।

তবে এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদার আসাদ উল্যাহ মেলকার জানান, ওই সড়কের জন্য এখনও কোনো মালামাল পাঠানো হয়নি। সড়কের পুরোনো ইটগুলো তোলা হচ্ছে। এ বিষয়ে লালমোহন পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. মেহেদী জানান, এখন পর্যন্ত ওই সড়কের কাজ শুরু হয়নি। সড়কের দুপাশে ইট দিয়ে এজিন দেওয়ার বিষয়টি তিনি জানেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১০

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১১

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

১২

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

১৩

শিক্ষাক্ষেত্রে ৩ অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

১৪

বিএনপি সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হলেন যারা

১৫

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন “তারেক রহমান”

১৬

সেইন্ট-বাংলাদেশের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত হলো চরামদ্দী ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়

১৭

নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে: প্রেস সচিব

১৮

বাকেরগঞ্জে ভয়াবহ আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

১৯

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

২০