মাহাদী হাসান, ঝালকাঠি।
৪ মার্চ ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজাপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য চরমে, আতঙ্কে এলাকাবাসী

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বাইপাস ও নতুন রাস্তা এলাকায় কিশোর গ্যাংয়ের মাদক ব্যবসা ও ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র নিয়মিতভাবে এসব অপকর্ম পরিচালনা করছে, যার কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

অভিযোগ রয়েছে, চক্রটি শুধু মাদক সেবন ও কেনাবেচার মধ্যেই সীমাবদ্ধ নয়; তারা নির্জন সড়কে পথচারীদের গতিরোধ করে টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নিচ্ছে। অনেক সময় সাধারণ মানুষকে জিম্মি করে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমেও সর্বস্ব লুটে নেওয়ার ঘটনা ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

নতুন রাস্তা সংলগ্ন এলাকাকে তারা মূল কেন্দ্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত এসব কর্মকাণ্ড বেশি ঘটে, ফলে নারী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে দেখছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের পেছনে যারা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, তাদেরও চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে শিগগিরই বিশেষ অভিযান পরিচালনার প্রস্তুতি রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুর্যের বিরুদ্ধে ছাত্রীদের আপত্তিকর ছবি তোলার অভিযোগ, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

রাজাপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য চরমে, আতঙ্কে এলাকাবাসী

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

১০

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

১১

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১২

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১৩

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

১৪

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

১৫

শিক্ষাক্ষেত্রে ৩ অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

১৬

বিএনপি সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হলেন যারা

১৭

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন “তারেক রহমান”

১৮

সেইন্ট-বাংলাদেশের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত হলো চরামদ্দী ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়

১৯

নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে: প্রেস সচিব

২০