ডেস্ক রিপোর্ট
৯ মে ২০২৫, ৬:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লালমোহনে ট্রলি-স্কুল বাস সংঘর্ষে হেল্পার নিহত

ভোলার লালমোহনে শিক্ষার্থীদের নিয়ে বাড়ি ফেরার পথে মালবাহী ট্রলির ধাক্কায় ধমুড়ে মুছড়ে গেছে স্কুল বাস। এতে বাসের শিশু হেল্পারের মৃত্যু হয়েছে। তার নাম লিমন।

আহত হয়েছে বাসের চালকসহ ৭জন শিক্ষার্থী। বৃহস্পতিবার রাত ১০টার দিকে লালমোহন ডাওরী বাজারের দক্ষিণ পাশে প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, লালমোহন পৌর শহরের ৮নং ওয়ার্ডে অবস্থিত প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান হা-মীম রেসিঃ স্কুল এন্ড কলেজের ৭নং স্কুল বাসটি রাতে ছুটি শেষে শিক্ষার্থীদের নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে ঘটনাস্থলে একটি মালবাহী ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাসটি ধুমড়ে মুছড়ে যায়।

শিক্ষার্থী ও বাসের চালক হেল্পারদের স্থানীয়রা উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আনলে চালক ও হেল্পার লিমনের অবস্থা আশংকাজনক দেখে তাদের বরিশাল রেফার্ড করে।

বরিশাল নিলে শুক্রবার সকাল ৯টার দিকে হেল্পার লিমনের মৃত্যু হয়। তার বয়স ১৩- ১৪ বছর। লিমনের বাড়ি বোরহানউদ্দিন উপজেলার মনিরাম এলাকায়। ময়নাতদন্ত ছাড়াই শুক্রবার জুমার পরে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, উক্ত প্রতিষ্ঠানের সব কয়টি স্কুল বাসের হেল্পারের বয়স কম। প্রতিষ্ঠানের মালিক রুহুল আমিনের বিরুদ্ধে জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলা রয়েছে।

লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম জানান, স্কুল বাস ও ট্রলির সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। দুর্ঘটনার পরে স্কুলের বাসের হেল্পার লিমন বরিশাল মেডিকেলে মারা গেছে। এবিষয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১০

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১১

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

১২

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

১৩

শিক্ষাক্ষেত্রে ৩ অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

১৪

বিএনপি সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হলেন যারা

১৫

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন “তারেক রহমান”

১৬

সেইন্ট-বাংলাদেশের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত হলো চরামদ্দী ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়

১৭

নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে: প্রেস সচিব

১৮

বাকেরগঞ্জে ভয়াবহ আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

১৯

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

২০