ডেস্ক রিপোর্ট
৯ মে ২০২৫, ১১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্দরবন দিয়ে ৭০ ভারতীয়কে বাংলাদেশে ঠেলে দিলো বিএসএফ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সুন্দরবনের নদীপথ দিয়ে ৬২ জন ভারতীয়কে বাংলাদেশে ঠেলে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার (৯ মে) বিকেল ৪টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সীমান্তবর্তী মান্দারবাড়ীয়া এলাকার নদীপথ দিয়ে তাদের বাংলাদেশে পুশ-ইন করা হয় বলে জানিয়েছে বনবিভাগ।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ সহকারী এবিএম হাবিবুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়ীয়া এলাকায় অনুপ্রবেশ করা ৬০-৬২ জন ভারতীয় বাসিন্দাকে মান্দারবাড়ীয়া টহল ফাঁড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তারা জানিয়েছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দিয়েছে। আরও কিছু সংখ্যক ভারতীয় নাগরিককে বনের ভেতর রেখে গেছে বিএসএফ।

হাবিবুল ইসলাম আরও বলেন, বিজিবি ও কোস্টগার্ডকে অনুপ্রবেশকারীদের বিষয়ে জানানো হয়েছে। পরবর্তী পদক্ষেপ তারা নেবেন।

তবে এ বিষয়ে বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কোস্টগার্ডের কৈখালী স্টেশন সূত্রে জানা যায়, তারা এ বিষয়ে বন বিভাগের মাধ্যমে খবর পেয়েছেন। মোংলা জোনাল অফিস থেকে তাদের একটি টিম ঘটনাস্থলে যাচ্ছে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১১

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

১২

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

১৩

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

১৫

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

১৭

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১৮

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১৯

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading