রিফাত, ববি প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ছুটির দিনেও লাইব্রেরির রিডিং রুম খোলা রাখার দাবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শুক্রবারসহ অন্যান্য সরকারি ছুটির দিনেও কেন্দ্রীয় লাইব্রেরির রিডিং রুম খোলা রাখার দাবি জানিয়ে গত ২১ অক্টোবর উপাচার্যের নিকট আবেদনপত্র জমা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করা এবং প্রতিযোগিতামূলক চাকরির বাজারের জন্য নিজেকে উপযুক্ত করে তোলার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে ছুটির দিনেও পাঠাভ্যাস বজায় রাখতে পারেন এবং সময়ের সর্বোত্তম ব্যবহার করতে পারেন, সে কারণে ছুটির দিনেও রিডিং রুম খোলা রাখার ব্যবস্থা করা জরুরি।

শিক্ষার্থীরা জানান, একাডেমিক পড়াশোনার পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সুবিধার্থে রিডিং রুম সপ্তাহের সাত দিন খোলা রাখা প্রয়োজন। বর্তমানে লাইব্রেরি নির্দিষ্ট কর্মদিবসগুলোতেই খোলা থাকে, যা অনেক শিক্ষার্থীর জন্য পর্যাপ্ত নয় বলে তাঁরা মত প্রকাশ করেছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আবেদনপত্রটি গ্রহণ করে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১০

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১১

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

১২

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

১৩

শিক্ষাক্ষেত্রে ৩ অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

১৪

বিএনপি সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হলেন যারা

১৫

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন “তারেক রহমান”

১৬

সেইন্ট-বাংলাদেশের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত হলো চরামদ্দী ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়

১৭

নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে: প্রেস সচিব

১৮

বাকেরগঞ্জে ভয়াবহ আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

১৯

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

২০