ডেস্ক রিপোর্ট
৩ ডিসেম্বর ২০২৫, ৪:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শেবাচিমে ২ বছরের শিশুকে অবহেলা! চিকিৎসার বদলে ইউটিউব দেখছিলেন ‘ইন্টার্ন’

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২ বছরের একটি শিশুর জরুরি চিকিৎসায় চরম অবহেলার অভিযোগ উঠেছে। গতকাল সন্ধ্যায় এক্সিডেন্টে আহত সন্তানকে নিয়ে হাসপাতালে ছুটে যান বরিশাল নগরীর বাসিন্দা সৈয়দা মাহফুজা মিষ্টি। কিন্তু সেখানে চিকিৎসা নিতে গিয়ে তাকে পড়তে হয় অকল্পনীয় ভোগান্তিতে।

অভিযোগকারী মিষ্টি জানান, জরুরি বিভাগ থেকে শিশুটিকে গুরুতর মনে করে শিশু সার্জারি ইউনিটে পাঠানো হয়। কিন্তু সেখানে গিয়ে তারা কোনো সিনিয়র চিকিৎসক এমনকি দায়িত্বপ্রাপ্ত ডিউটি ডাক্তারও পাননি। উপস্থিত ছিলেন কেবল একজন ব্যক্তি—যিনি ইন্টার্ন ডাক্তার কি না সে নিয়েও সন্দেহ রয়েছে।

তিনি জানান, শিশুর মাথায় বাঁধা গজ ব্যান্ডেজ খোলার দায়িত্বও রোগীর স্বজনদের উপর ছেড়ে দেওয়া হয়। নার্স বা অন্য কোনো সহকারীকে পাওয়া যায়নি। দূর থেকে চেয়ারে বসে ওই ব্যক্তি শিশুর মাথা ‘সোজা করে ধরতে’ বললেও চিকিৎসা শুরু করার কোনো উদ্যোগ ছিল না।

মিষ্টির ভাষায়,
“ওই ব্যক্তি ইউটিউবে সার্চ দিচ্ছিলো, পুরনো কাগজপত্র ঘাটছিলো—কিন্তু আমার সন্তানের চিকিৎসা শুরু করতে ৩০-৪০ মিনিটেও কোনো পদক্ষেপ নেয়নি। আমি প্রশ্ন করলে কোনো উত্তর না দিয়ে ইউটিউব দেখতেই থাকে।”

অভিযোগ আরও, প্রায় এক ঘণ্টা পার হলেও কোনো চিকিৎসা শুরু না করায় একজন নিচে নেমে হাসপাতালে ‘ভর্তি করাবেন কিনা’ তা জানতে চান। অথচ প্রয়োজনীয়তা সম্পর্কে ডাক্তাররা কিছুই জানাননি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে শিশুটিকে একটি প্রাইভেট চেম্বারে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হয়।

সৈয়দা মাহফুজা মিষ্টি ক্ষোভ প্রকাশ করে বলেন,
“এটাই যদি হয় বরিশালের সবচেয়ে বড় হাসপাতালের অবস্থা, তাহলে সাধারণ মানুষের বাঁচার উপায় কী? দুপুরের পর যদি চিকিৎসা না থাকে তাহলে হাসপাতালের সামনে সাইনবোর্ড লাগিয়ে ‘প্রাইভেট চেম্বারে যোগাযোগ করুন’ লিখে দিলেই হয়!”

তিনি ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর কারো সাথে না ঘটে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১০

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১১

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

১২

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

১৩

শিক্ষাক্ষেত্রে ৩ অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

১৪

বিএনপি সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হলেন যারা

১৫

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন “তারেক রহমান”

১৬

সেইন্ট-বাংলাদেশের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত হলো চরামদ্দী ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়

১৭

নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে: প্রেস সচিব

১৮

বাকেরগঞ্জে ভয়াবহ আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

১৯

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

২০