তানজীল ইসলাম শুভ
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সেইন্ট-বাংলাদেশের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত হলো চরামদ্দী ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দী ইউনিয়নের ওয়াজেদুন্নেছা খাতুন মাধ্যমিক বিদ্যালয়কে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ মুক্ত বিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়েছে। সেইন্ট-বাংলাদেশ-এর বাস্তবায়নে এবং সেভ দ্য চিলড্রেন-এর আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত শিশুদের জন্য কর্মসূচী প্রকল্পের আওতায় এ কার্যক্রম সম্পন্ন হয়

বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরামদ্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন খোকন, চরামদ্দী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আলমগীর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং সোনালী ব্যাংক চরামদ্দী শাখার ম্যানেজারসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম।


প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাল্যবিবাহ একটি গুরুতর সামাজিক সমস্যা, যা কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশে বড় বাধা সৃষ্টি করে। বিদ্যালয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং অভিভাবকদের সম্পৃক্ত করার মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ সম্ভব। ওয়াজেদুন্নেছা খাতুন মাধ্যমিক বিদ্যালয়কে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা স্থানীয় সমাজে একটি ইতিবাচক বার্তা বহন করবে বলে তিনি মন্তব্য করেন।

চরামদ্দী পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাঁর বক্তব্যে বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা অত্যন্ত জরুরি। এ বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অনুষ্ঠানের সভাপতি বলেন, নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই বিদ্যালয়টিকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা সম্ভব হয়েছে। এ অর্জন ধরে রাখতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মোঃ শাকিল আহমেদ, প্রকল্প পরিচালক (স্বাস্থ্য), শিশুদের জন্য কর্মসূচী। তিনি বলেন, শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্যবিবাহ রোধের কোনো বিকল্প নেই। এই প্রকল্পের মাধ্যমে বিদ্যালয় ও কমিউনিটি পর্যায়ে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হচ্ছে।

অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে শিক্ষার্থীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান, দলীয় ও একক নৃত্য এবং বাল্যবিবাহবিরোধী সচেতনতামূলক নাটক। শিক্ষার্থীদের এসব পরিবেশনা উপস্থিত অতিথি ও দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বাল্যবিবাহ মুক্ত ঘোষণার ব্যানার উন্মোচনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হলেন যারা

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন “তারেক রহমান”

সেইন্ট-বাংলাদেশের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত হলো চরামদ্দী ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়

নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে: প্রেস সচিব

বাকেরগঞ্জে ভয়াবহ আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

বিএনপি ভোট পেয়েছে ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ

ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার পর বাবার আত্মসমর্পণ

বিএনপির ভূমিধস বিজয়

দেশের ইতিহাসে অনন্য সাধারণ নির্বাচন হয়েছে: জামায়াতে ইসলামী

১০

ভোটের মাধ্যমে নতুন দিনের সূচনা হলো: জামায়াত আমির

১১

আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট

১২

কাস্টমসের অনাপত্তি নিয়েই ঢাকা ছেড়েছিলেন ঠাকুরগাঁও জামায়াত আমির

১৩

জনপ্রিয়তায় ভীত হয়ে অপতথ্য ছড়াচ্ছে একটি গোষ্ঠী: জামায়াত আমির

১৪

বিএনপিতে যোগ দেওয়া সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক

১৫

কঠোর নিরাপত্তায় বরিশাল, তবুও কাটছে না প্রার্থীদের শঙ্কা

১৬

পটুয়াখালীতে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

১৭

মেহেন্দীগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২, পাল্টাপাল্টি মামলা

১৮

জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপির ভাইসহ ৩৫০ জন

১৯

বরিশালে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তায় এসেছে বিশেষ হেলিকপ্টার

২০