ডেস্ক রিপোর্ট
৬ এপ্রিল ২০২৬, ৮:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পিরোজপুরে ক্লাস চলার সময় শিক্ষার্থীর মাথায় ভেঙে পড়লো ফ্যানের পাখা

পিরোজপুরের নাজিরপুরে ক্লাস চলাকালীন সময়ে শিক্ষার্থীদের মাথার উপর ফ্যানের পাখা খুলে দুজন আহত হয়েছে। তাদের মধ্যে একজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ৮১ নম্বর জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলো, জয়পুর গ্রামের সঞ্জীব সমাদ্দারের ছেলে সৌভিক সমাদ্দার (১১) ও একই এলাকার রেজাউল মাঝির মেয়ে রাবেয়া খাতুন (১১)। সৌভিক সমাদ্দারের মাথায় গুরুতর আঘাত হওয়ায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাবেয়া খাতুনকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

আহত রাবেয়া খাতুন জানান, প্রায় ২৫ শিক্ষার্থী শনিবার সকালে বিদ্যালয়ের পরিত্যক্ত একটি ভবনের তৃতীয় শ্রেণীর কক্ষে বসে গণিত ক্লাস চলার সময় চলন্ত ফ্যানের পাখা ভেঙে পড়ে। পাখাটি সৌভিক সমাদ্দারের মাথার উপরে পড়লে সে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। পাখার একটি অংশ আমার মাথার উপর পড়ে। আমিও মাটিতে শুয়ে পড়ি।

পাঠদানে থাকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রিক্তা মন্ডল বলেন, শিক্ষার্থীদের অংক করতে দিয়েছিলাম। হঠাৎ শব্দ শুনতে পাই। তখন তাকিয়ে দেখি ফ্যান খুলে ওদের মাথার উপর পড়েছে। পরবর্তীতে ওদেরকে হাসপাতালে নিয়ে আছি।

প্রধান শিক্ষিকা স্নিগ্ধা রানী মন্ডল জানান, ভবনটি পুরাতন। শিক্ষার্থী বেশি হওয়ায় ওটাতেও ক্লাস করানো হয়। ওটা যে ঝুঁকিপূর্ণ শিক্ষার্থীরা আমাকে কোনদিন বলেনি। তখন আমি লাইব্রেরিতে একটি মিটিংয়ে ছিলাম। একজনের অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অতনু হালদার জানান, ইনজুরি নিয়ে দুটি বাচ্চা আসে। একজনের হেড ইনজুরি বেশি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল কিংবা খুলনা মেডিকেলে পাঠানোর জন্য অনুরোধ করেছি। অন্যজনের কানের কাছে অল্প কেটে গেছে। তাকে এখানে ভর্তি করা হয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হাকিম জানান, ঝুঁকি কেটে গেছে বলে শুনেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল-ঝালকাঠি মহাসড়কে দুর্ঘটনায় কাউন্সিলর সাগর নিহত, গুরুতর আহত থাই সোহেল

ধানসিঁড়ি ইউনিয়নে ফকিরহাট-বিলারবাড়ি সড়কের বেহাল দশা, দুই যুগেরও বেশি সময় ধরে চরম দুর্ভোগ

ঝালকাঠিতে শিক্ষা প্রতিষ্ঠানের নামে লুটপাট: আকলিমা মোয়াজ্জেম হোসেন কলেজে উন্নয়নের নামে গায়েব লাখ লাখ টাকা

ববিতে ছাত্র অধিকার পরিষদের ৩ মাসের আহ্বায়ক কমিটি অনুমোদন

ইউজিসির অর্থায়নে সংস্কার হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বালুর মাঠ

ঝালকাঠিতে অটোরিকশার দাপট: তীব্র যানজটে স্থবির জনজীবন

বিজন বেপারীর কবিতা “নতুন আশা”

পিরোজপুরে ক্লাস চলার সময় শিক্ষার্থীর মাথায় ভেঙে পড়লো ফ্যানের পাখা

তালতলীতে তিন গ্রাম নদী ভাঙ্গনরোধে মানববন্ধন

নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনওর হাতে কারারক্ষী আটক

১০

”সংহতি বৈশাখ”

১১

কলাপাড়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের দাবিতে কক্ষে তালা শিক্ষকদের

১২

আমতলীতে বাসচাপায় এক ব্যক্তি নিহত

১৩

বাবুগঞ্জে একযোগে ৫ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা বদলি

১৪

​ঝালকাঠির সেরা তরুণী খোঁজার লড়াই: শুরু হচ্ছে ‘অনন্যা ঝালকাঠি প্রতিযোগিতা-২০২৬

১৫

“জুমার দিন”

১৬

ঝালকাঠিতে ইনসাফ যুব পাঠাগারে শতাধিক বই প্রদান করলেন কবি মুন্সি বুরহান মাহমুদ

১৭

ঝালকাঠিতে ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস)-এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতা কর্মসূচি

১৮

বরিশালে ফুটপাত দখলমুক্তে কঠোর নগর প্রশাসন, দখলকারীদের চূড়ান্ত সতর্কবার্তা

১৯

ঝালকাঠির বাসন্ডা ব্রিজ এখন মরণফাঁদ: সংস্কারের নামে প্রহসন ও জনজীবনে চরম নাজেহাল অবস্থা

২০