মোঃ শাহাজাদা হিরা, বরিশাল।
৫ নভেম্বর ২০২৫, ১:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“আমাদের পাঠশালা’র” শিশুদের হাতে শিক্ষা উপকরণ দিলেন সাবেক সচিব সফিকুজ্জামান

সমাজসেবা অধিদপ্তর নিবন্ধিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সোশ্যাল নেটওয়ার্ক ফর ডিসঅ্যাডভান্টেজড চিলড্রেন (এসএনডিসি)-এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়েছে।

আজ বুধবার সকাল ১০টায় নগরীর কীর্তনখোলা নদীর তীরে মুক্তিযোদ্ধা পার্ক প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক সচিব (পিআরএল) এবং ক্যাব-এর সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় বরিশালের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ, বরিশাল কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার অলিউল ইসলাম, সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির, এবং এসএনডিসি’র উপদেষ্টা মো. শাহাজাদা হিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি শিশুদের সঙ্গে কথা বলেন, খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রমে অংশ নেন। পরবর্তীতে তিনি শিশুদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন এবং কর্মজীবী মায়েদের সঙ্গে মতবিনিময় করেন।

তিনি বলেন, “আপনারা মায়েরা এই শিশুদের ভবিষ্যতের জন্য যে কষ্ট করছেন, তা প্রশংসনীয়। তবে অনুরোধ থাকবে—শিশুদের শিশুশ্রমে জড়াবেন না, তাদের শিক্ষার সুযোগ দিন। একদিন তারাই আপনাদের জীবনের আশ্রয় হয়ে উঠবে।”

অনুষ্ঠানে এসএনডিসি’র সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদের স্পিকার হচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী

বরিশাল আদালতে ভাঙচুর/ বিএনপিপন্থী ৯ আইনজীবীকে হাইকোর্টের ক্ষমা

বেতনসহ বোনাসের দাবিতে কর্মবিরতিতে পরিচ্ছন্নতাকর্মী, শহরে ময়লার স্তূপ

গৌরনদীতে সন্ধ্যার পর ছাত্র-ছাত্রীদের আড্ডা নিষিদ্ধ, আইন ভাঙলে কঠোর ব্যবস্থা

”স্মৃতির হাড়গোড়”

ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই ইতিহাস ভুলে গেলেন : গোলাম পরওয়ার

নলছিটিতে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঠিকাদারকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি ছাত্রদলের: নেপথ্যে কি?

ঝালকাঠিতে ৭ লাখ টাকার ঘাটলায় ফাটল: উদ্বোধনের আগেই ধস

ইতিহাসের সর্ববৃহৎ উন্মুক্ত ইফতারের আয়োজন ববি শিবিরের

১০

তুর্যের বিরুদ্ধে ছাত্রীদের আপত্তিকর ছবি তোলার অভিযোগ, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

১১

রাজাপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য চরমে, আতঙ্কে এলাকাবাসী

১২

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

১৩

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

১৪

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

১৫

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

১৬

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

১৭

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

১৮

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

১৯

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

২০