আবু উবাইদা, ববি প্রতিনিধি
১২ মে ২০২৫, ১১:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসেছেন ববি শিক্ষার্থীরা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে আমরণ অনশনে বসেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সোমবার(১২ মে) রাত ৯ টা ৩০ মিনিটে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেয় তারা।

এর আগে আজ বিশ্ববিদ্যালয়ের Linkers in Barishal University অনলাইন প্লাটফর্মে রাত ১০ টায় শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে চেয়ে ঘোষণা দেন উপাচার্য কিন্তু তার এ ঘোষণাকে ঘৃণাভরে প্রত্যাক্ষাণ করে সংবাদ সম্মেলন করে অনশনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি উপাচার্যের সাথে শিক্ষার্থীদের সাথে আলোচনার সময় অনেক আগেই পার হয়ে গেছে। দীর্ঘ ২৮ দিন আন্দোলন করে যাকে পাওয়া যায়নি তার সাথে কোনো আলোচনা থাকতে পারেনা।

শিক্ষার্থীদের পক্ষ থেকে সুজয় শুভ কর্মসূচি ঘোষণা করে বলেন, যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রাণের দাবি উপাচার্য শুচিতা শরমিনের পদত্যাগ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলনকারী শিক্ষার্থীদের একটা অংশ আমরণ অনশনে বসবে এবং শিক্ষার্থীদের প্রাণের বিনিময়েও যদি বিশ্ববিদ্যালয়কে কলঙ্কমুক্ত করতে হয় সেই প্রশ্নেও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কঠিনভাবে একাট্টা। এসময় তিনি বাংলাদেশের সকল শ্রেণী-পেশার মানুষেকে আন্দোলনের পাশে থাকতে অনুরোধ করে বলেন বুকভরা স্বপ্ন নিয়ে যারা বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েছিলো তাদের প্রাণ যেন কোনোভাবে ঝরে না যায়।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

১০

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

১১

ইয়াসের উদ্যোগে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা প্রশিক্ষণ সম্পন্ন

১২

বিএম কলেজের উপাধ্যক্ষ৷ আবুল কালাম আজাদর নিয়োগ আদেশ বাতিল

১৩

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

১৪

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

১৬

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

১৭

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

১৮

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

১৯

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

২০
📰 পুরো পাতায় পড়ুনPDF