ডেস্ক রিপোর্ট
৩০ নভেম্বর ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একদফা দাবি অব্যাহত রেখে ববি উপাচার্যের সাথে বসতে চায় শিক্ষার্থীরা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যকে পদত্যাগ চাওয়ার কয়েকটি কারণ উল্লেখ করে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীরা।এসময় উপাচার্যের পক্ষ থেকে শিক্ষার্থীদের সাথে বসতে চায়লে আগামিকাল ( ১ ডিসেম্বর) সকালে বসতে সম্মতি প্রদান করে শিক্ষার্থীরা। শনিবার (৩০ নভেম্বর) বিকাল ৪টায় শিক্ষার্থীদের একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত। মত বিনিময় সভায় উপাচার্যের সাথে আলোচনায় বসতে চাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় । তবে একদফা দাবি অর্থাৎ উপাচার্যের পদত্যাগের দাবি অব্যাহত রেখে বসতে চান তারা।এসময় শিক্ষার্থীদের দাবি পূরণ সহ স্বৈরাচারী দোসরদের পুনর্বাসন যাতে না করা হয় সে বিষয়েও আলোচনা করা হয়।পরে শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের নিচতলায় উপাচার্যের পদত্যাগ চাওয়ার কারণ উল্লেখ করে সাংবাদিক সম্মেলন করেন তারা (শিক্ষার্থীরা)।

সংবাদ সম্মেলনে বক্তারা কারণগুলো উল্লেখ করে বলেন, প্রথমত উপাচার্য শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেননি এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি নিয়ে কোন কাজই করা হয়নি। বিতর্কিত লোককে বিশ্ববিদ্যালয় এর গুরুত্বপুর্ন অবস্থানে বসানো হয়েছে। দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও বিতর্কিত লোককে কোষাধ্যক্ষ  করা হয়েছে।বিশ্ববিদ্যালয় এর অফিস সময়ের বাইরে রাত ৮ টায় বিতর্কিত কোষাধ্যক্ষকে অফিসে যোগ দেওয়ার ব্যবস্থা করে দেওয়া। রাত ২ টায় সহকারী রেজিস্ট্রার কে জোর করে অফিসিয়াল কাগজে স্বাক্ষর করতে বাধ্য করা। যেটি ট্রেজারার বিশ্ববিদ্যালয় যোগ দেওয়ার আগেই করা হয়।  স্বৈরাচার সরকারের বিভিন্ন নাম এবং সিগনেচার বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত না সরানো। জুলাই বিপ্লবে আক্রমণ করা ছাত্রলীগ এর বিচার করতে ব্যর্থ হওয়া। ডিন,বিভাগের চেয়ারম্যান, শিক্ষক এবং কর্মকর্তারা উপাচার্যের কাছ থেকে অসহযোগিতা পাওয়া। বিভিন্ন বিভাগের ফলাফল শিটে স্বাক্ষরে বিলম্ব করা। সর্বশেষ, শিক্ষার্থীদের দেওয়া ২২ দফার কোনো বাস্তবায়নের আগ্রহ না দেখানো।

আইন বিভাগের শিক্ষার্থী শহিদুল ইসলাম শাহেদ জানান, আমরা একদফা দাবি অব্যাহত রেখে ভিসির পক্ষ থেকে যে আলোচনার কথা বলা হয়েছে সেখানে বসতে চায়। এটা আমাদের সভায় সিদ্ধান্ত হয়েছে। আমাদের পরবর্তী কর্মসূচি আলোচনার পরবর্তীতে শিক্ষার্থীদের মতামত নিয়ে জানিয়ে দেওয়া হবে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

ইয়াসের উদ্যোগে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা প্রশিক্ষণ সম্পন্ন

বিএম কলেজের উপাধ্যক্ষ৷ আবুল কালাম আজাদর নিয়োগ আদেশ বাতিল

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

১০

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

১১

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

১২

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

১৩

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

১৪

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

১৫

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

১৬

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

১৭

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১৯

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

২০