কক্সবাজারে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটিতে আজ (২৪ ফেব্রুয়ারি) পাশের সমিতি পাড়া এলাকা থেকে কিছু দুর্বৃত্ত আকস্মিক হামলা চালিয়েছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আইএসপিআর-এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এই পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।’
কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন সংঘর্ষের ঘটনাটি নিশ্চিত করে বলেছেন, ‘এই ঘটনায় একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।’
তিনি আরও বলেন, ‘সংঘর্ষের কারণ উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
কক্সবাজার জেলা সদর হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি দুপুর ১২টার দিকে ঘটেছিল।
তিনি জানান, ‘সংঘর্ষের সময় শিহাব কবির (৩০) নামে একজন স্থানীয় ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। তিনি সমতি পাড়া ১ নং ওয়ার্ডের নাসির উদ্দিনের ছেলে।’