ডেস্ক রিপোর্ট
২৭ এপ্রিল ২০২৬, ৯:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তজুমদ্দিনে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহামনের নির্বাচনী ইশতিহারে ক্রীড়াকে একটি সম্ভবনাময় পেশা হিসেবে প্রতিষ্ঠা করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে সুদৃঢ় অবস্থান তৈরি করার জন্য বিভিন্ন পরিকল্পিত পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করা হয়েছে। এই লক্ষ্য বাস্তবায়ণের অংশ হিসেবে দেশের ক্রীড়াক্ষেত্রকে আরো শক্তিশালী ও গতিশীল করার উদ্যোগ হিসেবে ভোলার তজুমদ্দিনে উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা এবং তাদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে উপজেলার ২০০ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২ উপজেলা পরিষদ হলরুমে তজুমদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান। অন্যান্যের মধ্যে সহকারি কমিশনার (ভূমি) অন্তরা সরকার অদ্রি, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, জামায়াত ইসলামির আমির মাও. মো. আব্দুর রব প্রমুখ।

উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতে বরাদ্দকৃত বিশেষ অনুদানের মাধ্যমে উপজেলার ১১০টি প্রাথমিক, মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ ৩৩টি, ২০টি লিল্লাহ বোডিং এবং এতিমখানা ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন/ক্লাবসহ ২০টি প্রতিষ্ঠানের ৩৫৬টি ক্রিকেট ব্যাট, ৩৫৬ ক্রিকেট বল, ৩৫৬ সেট ষ্ট্যাম্প, ১৭৮টি ফুটবল৩৫৬ টি দাবা এবং ৩৫৬টি লুডু বিতরণ করা হয়।

প্রধান অতিথি বক্তব্যে জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার বিকল্প নেই। সরকার শিক্ষার পাশাপাশি ক্রীড়া উন্নয়নেও সমান গুরুত্ব দিচ্ছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ক্রীড়া সামগ্রী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এবং নিয়মিত খেলাধুলার মাধ্যমে নিজেদের গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১০

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১১

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১২

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৩

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৪

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৫

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৬

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১৭

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১৮

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১৯

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF