ডেস্ক রিপোর্ট
৬ ডিসেম্বর ২০২৪, ১২:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নারী শিক্ষার্থীদের সুরক্ষায় ভিসি বরাবর স্মারক লিপি প্রদান করেছে ববি ছাত্রদল

নারীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের সুরক্ষাকল্পে তিনটি ছাড়নীতি ও উদ্যোগ গ্রহনের জন্য বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড.শুচিতা শরমিনের নিকট একটি স্মারক লিপি ও মানববন্ধন করে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও ক্ষমতাগত ন্যায্যতা বিধান নিশ্চিত করার ক্ষেত্রে নারীর মানসিক ও শারীরিক স্বাস্থ্যের সুরক্ষা একটি গুরুত্বপূর্ণ ইস্যু। আমাদের দেশে নারীর ক্ষমতায়ন নিয়ে নানান আলোচনা ও দৃশ্যগত উদ্যোগ দেখা গেলেও স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে এখন পর্যন্ত কোন পদক্ষেপ নেয়া হয়নি। এমনিতেই একজন নারী শিক্ষার্থীকে একজন পুরুষ পুরুষ শিক্ষার্থীর তুলনায় সামাজিক ভাবে অতিরিক্ত বাধা অতিক্রম করে এ পর্যায়ে পৌঁছাতে হয়। কিন্তু সুযোগ সুবিধা প্রদানে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষার দিকটি যথাযথ বলে বিবেচিত হচ্ছে না বলে স্বারক লিপিতে উল্লেখ করে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. সুচিতা শরমিন বলেন এর আগেও আমি নারীদের অধিকার রক্ষায় কাজ করেছি নিরাপদ নারীদের ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে কাজ করে যাবো নারীদের পাশাপাশি ছেলেদের সহযোগিতা কামনা করেন।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ও বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে অনেকেই দেখেছি প্রসূতি থাকাকালীন নিয়মিত ক্লাস পরীক্ষার অংশগ্রহণে বেগ পাচ্ছেন। সন্তানের দেখাশোনার জন্য রেগুলার ক্লাসে পিছিয়ে যাচ্ছেন। আমরা চাই বিশ্ববিদ্যালয় পর্যায়ে অন্তত যৌক্তিক সমতা নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হোক। এ লক্ষ্যে নারীর শারীরিক ও মানসিক পরিস্থিতি বিবেচনায় কিছু ছাড়-নীতি প্রয়োগ করা প্রয়োজন বলে আমরা মনে করি। স্বল্প খরচে বেবি কেয়ার সার্ভিস চালুর ব্যাপারে উদ্যোগ গ্রহণ।অন্তঃসত্ত্বা ছাত্রীদের জন্য এটেন্ডেন্সের হার সর্বোচ্চ ৪০% নির্ধারণ। বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে এমন উদাহরণ সৃষ্টি করা গেলে সারা দেশেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আমরা আশাবাদী।

সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী, মোসা: মরিয়ম বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্মী এমনিতেই একজন নারী শিক্ষার্থীকে একজন পুরুষ শিক্ষার্থীর তুলনায় সামাজিকভাবে অতিরিক্ত বাঁধা অতিক্রম করে এ পর্যায়ে পৌঁছতে হয়। অথচ তারা পুরুষের সাথে তাল মিলিয়ে শিক্ষা ও কর্মক্ষেত্রে সমান অবদান রেখে চলেছে। কিন্তু সে অনুপাতে সুযোগ ও সুবিধা প্রদানে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষার দিকটি যথাযথভাবে বিবেচিত হচ্ছে না বলে মনে করছি আমরা।

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মী, মার্কেটিং বিভাগের শিক্ষার্থী জিয়াদুল ইসলাম, প্রতি মাসে একটা নির্দিষ্ট সময় ও গর্ভধারনকালীন সময়ে নারীর শারিরীক ও মানসিক স্বাস্থ্যের উপর বিভিন্ন নেতিবাচক পড়ে তা নারী নিজে, পরিবার এবং সমাজ ধর্তব্যের মধ্যে আনে না, স্বীকারও করে না। ব্যক্তি, পরিবার ও সমাজের স্বার্থে নারী ঢাল হিসেবে ব্যবহৃত হয়। আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে সচেতনা ও সমস্যা নিরসনে এ পদক্ষেপ নিয়েছি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের জিওলজি এন্ড মাইনিং বিভাগের শিক্ষার্থী সাকিব মিয়া বলেন, পরিবার ও সমাজে প্রচলিত ধারণা, সংস্কৃতি এবং চর্চার কারণে নারী নিজেও তার স্বাস্থ্যকে প্রাধান্য দেয় না। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত পড়াশোনার পাশাপাশি একজন নারীকে সম্মুখীন হতেহয় নানা প্রতিকূলতার, আমরা সে বিষয়গুলোতে আলোকপাতের চেষ্টা করছি।

আরও উপস্থিত ছিলেন, শান্ত ইসলাম আরিফ, আজমাইন সাকিব, মাহমুদ ইমরান, জিহাদ খলিফা,কাফি,মোসাঃ মরিয়ম, রিফাত মাহমুদ,সাজ্জাদ হোসেন, রবিউল খান, হাবিবুর রহমান,মিরাজ,সাকিব মিয়া,রাহিকুল ইসলাম, আরাফাত, রিফাত, শুভ্র, মিধুল সহ প্রমুখ ছাত্রদলের নেতাকর্মী।

আরও উপস্থিত ছিলেন, শান্ত ইসলাম আরিফ, আজমাইন সাকিব, মাহমুদ ইমরান, জিহাদ খলিফা,কাফি,মোসাঃ মরিয়ম, রিফাত মাহমুদ,সাজ্জাদ হোসেন, হরবিউল খান, হাবিবুর রহমান,মিরাজ,সাকিব মিয়া,রাহিকুল ইসলাম, আরাফাত, রিফাত, শুভ্র, মিধুল সহ প্রমুখ ছাত্রদলের নেতাকর্মী।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

ইয়াসের উদ্যোগে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা প্রশিক্ষণ সম্পন্ন

বিএম কলেজের উপাধ্যক্ষ৷ আবুল কালাম আজাদর নিয়োগ আদেশ বাতিল

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

১০

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

১১

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

১২

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

১৩

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

১৪

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

১৫

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

১৬

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

১৭

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১৯

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

২০