ডেস্ক রিপোর্ট
২ ফেব্রুয়ারী ২০২৪, ৪:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রেমের টানে মালয়েশিয়ান তরুণী বরিশালে, অতঃপর বিয়ে

বাংলাদেশী যুবকের প্রেমের টানে মালয়েশিয়া থেকে বরিশালের উজিরপুরে ছুটে এসেছেন আনিসা (২৭) নামে এক তরুণী। উপজেলার বরাকোঠা ইউনিয়নের উত্তর লস্কারপুর গ্রামের মজিবর শিকদারের ছেলে সুমন শিকদারের (২৮) সাথে তার বিয়ে হয়। ছয় বছর প্রেমের সম্পর্কের পর তাকে বিয়ের উদ্দেশ্যে নিজ জন্মভূমি মালয়েশিয়া থেকে ছুটে আসেন তিনি।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের বিয়ে ও ঘুরে বেড়ানোর কিছু ছবি প্রকাশ পেয়েছে। যা নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

সুমন শিকদার জানান, নয় বছর আগে কর্মসংস্থানের জন্য মালয়েশিয়া পাড়ি জমান তিনি। সেখানে আনিসা সাথে প্রথমে পরিচয় হয়। পরে ধীরে ধীরে তাদের মধ্যে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

আনিসাকে উল্লেখ করে সুমন বলেন, আমাদের ছয় বছরের সম্পর্ক। আনিসা ইচ্ছা ছিল বাংলাদেশে এসে ধুমধাম করে আমাকে বিয়ে করবে। তার ইচ্ছাতেই গত ২৯ জানুয়ারি আনিসা আমার সাথে বাংলাদেশে নিয়ে আসি। গত বুধবার আমাদের পারিবারিকভাবে বিয়ে হয়। আনিসা বাবা মা মালয়েশিয়ায় ভিডিও কলে দেখেছেন এবং জানেন। আগামী ২৮ ফেব্রুয়ারি আমরাও মালয়েশিয়া চলে যাব।

তাদের বিয়ের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বরাকোঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শহিদুল ইসলাম বলেন, তাদের বিয়ের পর থেকে এলাকাবাসী বউ দেখার জন্য সুমনের বাড়িতে দলবেঁধে এলাকার লোকজন আসছে। বিষয়টি এলাকায় একটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

উত্তর লস্কারপুর গ্রামের ফারুক শিকদার বলেন, তাদের প্রেমের বিষয়টি অনেক আগেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ পেয়েছে। দেশে ফিরে এসে মোটরসাইকেল দিয়ে দু’জনের ঘুরে বেড়ানোর ছবি ফেসবুকে প্রকাশ করেছে।

বরাকোঠা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলাউদ্দিন বলেন, সুমন শিকদার মালয়েশিয়া চাকরি করতেন। চাকরির সুবাদে আনিসা সাথে পরিচয় সূত্রে প্রেমে রূপ নেয়। তাদের পারিবারিকভাবে গত বুধবার বিয়ে হয়েছে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১০

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১১

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১২

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৩

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৪

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৫

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৬

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১৭

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১৮

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১৯

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF