তানজীল ইসলাম শুভ, বরিশাল।
১৪ জুন ২০২৫, ১০:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফিরতি ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের তদারকি কার্যক্রম চলমান

ঈদযাত্রার শেষ দিনে আজ সকাল থেকে সন্ধ্যা ব্যাপী জেলা প্রশাসনের তদারকি কার্যক্রম চলমান ছিল। বরিশাল মহানগরের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পরিবহনসমূহে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এসময় বাস কাউন্টারগুলোতে অতিরিক্ত ভাড়া দাবী হচ্ছে কি না তা সরেজমিনে যাচাই করা হয় এবং সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় না করার জন্য পরিবহনগুলোকে কঠোরভাবে সতর্ক করা হয়।

অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন গাড়ি এবং মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় ১৫ টি পৃথক মামলায় সর্বমোট ৯৮,৬৫০/- (আটানব্বই হাজার ছয়শত পঞ্চাশ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তাছাড়াও ০৬ টি পরিবহনে যাত্রীদের থেকে অতিরিক্ত আদায়কৃত সর্বমোট ২২,৩৫০ (বাইশ হাজার তিনশত পঞ্চাশ) টাকা যাত্রীদের তাৎক্ষণিকভাবে ফেরত প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়।

সন্ধ্যায় বরিশাল লঞ্চঘাট হতে কোন লঞ্চ যেন অতিরিক্ত যাত্রী বহন করতে না পারে সেলক্ষ্যে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।  উক্ত অভিযানগুলোতে জেলা প্রশাসনকে সার্বিক সহায়তা প্রদান করে বিআরটিএ, বরিশাল; বিআইডব্লিউটিএ, বরিশাল এবং আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও ব্যাটালিয়ন আনসার, বরিশাল ও নৌ-পুলিশ, বরিশাল।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

ইয়াসের উদ্যোগে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা প্রশিক্ষণ সম্পন্ন

বিএম কলেজের উপাধ্যক্ষ৷ আবুল কালাম আজাদর নিয়োগ আদেশ বাতিল

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

১০

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

১১

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

১২

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

১৩

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

১৪

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

১৫

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

১৬

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

১৭

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১৯

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

২০