ডেস্ক রিপোর্ট
১৭ আগস্ট ২০২৪, ৮:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বরিশালে গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে বিক্ষোভ

শেখ হাসিনা পতনের গণঅভ্যুত্থানে বীর শহিদদের স্মরণে বরিশালে শোক সভা, দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে জেলা স্বাধীনতা ফোরামের উদ্যোগে এ কর্মসূচি হয়।

এসময় বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি করেন। পাশাপাশি শহিদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করেন বক্তারা। সংগঠনের বরিশাল জেলা সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ।

এসময় আরও বক্তৃতা দেন, জেলা বিএনপির (উত্তর) সভাপতি দেওয়ান মো. শহিদুল্লাহ, বীরমুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকতার হোসেন মেবুল, নগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ প্রমুখ।

বক্তারা বলেন, দেশ সংস্কারে ছাত্র-জনতার এই ত্যাগকে জাতি কোন দিনও ভুলবে না। শেখ হাসিনাসহ যেসব ব্যক্তি এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের অতিদ্রুত বিচারের আওতায় আনতে হবে। তা না হলে কঠোর আন্দোলনের মধ্যদিয়ে দাবি আদায়ের হুঁশিয়ারি দেন বক্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাক্ষেত্রে ৩ অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপি সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হলেন যারা

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন “তারেক রহমান”

সেইন্ট-বাংলাদেশের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত হলো চরামদ্দী ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়

নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে: প্রেস সচিব

বাকেরগঞ্জে ভয়াবহ আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

বিএনপি ভোট পেয়েছে ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ

ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার পর বাবার আত্মসমর্পণ

বিএনপির ভূমিধস বিজয়

১০

দেশের ইতিহাসে অনন্য সাধারণ নির্বাচন হয়েছে: জামায়াতে ইসলামী

১১

ভোটের মাধ্যমে নতুন দিনের সূচনা হলো: জামায়াত আমির

১২

আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট

১৩

কাস্টমসের অনাপত্তি নিয়েই ঢাকা ছেড়েছিলেন ঠাকুরগাঁও জামায়াত আমির

১৪

জনপ্রিয়তায় ভীত হয়ে অপতথ্য ছড়াচ্ছে একটি গোষ্ঠী: জামায়াত আমির

১৫

বিএনপিতে যোগ দেওয়া সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক

১৬

কঠোর নিরাপত্তায় বরিশাল, তবুও কাটছে না প্রার্থীদের শঙ্কা

১৭

পটুয়াখালীতে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

১৮

মেহেন্দীগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২, পাল্টাপাল্টি মামলা

১৯

জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপির ভাইসহ ৩৫০ জন

২০