ডেস্ক রিপোর্ট
৩০ মার্চ ২০২৫, ৫:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে জাহাজ থেকে চাঁদা তোলার অপবাদ দিয়ে জেলেকে পিটিয়ে হত্যা

বরিশালের হিজলা উপজেলায় শরীফ তরফদার নামক এক জেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার (২৯ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

শাহীন পালপাড়া গ্রামের দিনমজুর হানিফ তরফদারের ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত শরিফের বন্ধু সোহাগ বলেন, ‘ধুলখোলা ইউনিয়ন সংলগ্ন মেঘনায় নোঙর করা জাহাজ থেকে চাঁদা তোলার অপবাদ দিয়ে শরিফের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা হলো- আল আমিন, বাবুল, রাজিব, নোমান, মাইদুল। চিৎকার শুনে আমি ও আরফান এগিয়ে গেলে আমাদের ওপর হামলা চালানো হয়। প্রাণ বাঁচাতে স্থানীয় বাসিন্দা শাহীন আকনের বাড়িতে আশ্রয় নেয় শরীফ। সেখানে গিয়েও হামলা করা হয়। শরীফকে উদ্ধার করে প্রথমে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য রাতেই বরিশাল শের-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শরীফকে মৃত ঘোষণা করেন।’

হিজলা থানার ওসি নুর আমিন বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আজ রোববার দুপুর পর্যন্ত মামলা হয়নি। সন্দেহভাজনদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

ইয়াসের উদ্যোগে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা প্রশিক্ষণ সম্পন্ন

বিএম কলেজের উপাধ্যক্ষ৷ আবুল কালাম আজাদর নিয়োগ আদেশ বাতিল

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

১০

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

১১

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

১২

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

১৩

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

১৪

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

১৫

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

১৬

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

১৭

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১৯

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

২০