ডেস্ক রিপোর্ট
৩১ জানুয়ারী ২০২৪, ৭:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে শেকল বন্দি সেই গৃহবধূর চিকিৎসায় পাশে দাড়ালেন প্রবাসীরা

বরিশালের গৌরনদীতে ‘বরিশালে শেকলে বাঁধা গৃহবধূ নাজমার জীবন’ শিরোনামে সংবাদ প্রকাশের পর অর্থাভাবে চিকিৎসা থেকে বঞ্চিত উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের সালতা গ্রামের গৃহবধূ নাজমার চিকিৎসা সহায়তায় প্রবাসীরা এগিয়ে এসে অর্ধ লাখ নগদ টাকা প্রদান করেছে।

মঙ্গলবার রাতে নাজমার বাড়িতে গিয়ে তার বাবার হাতে সহায়তার অর্থ প্রদানকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান বলেন, মানসিক ভারসাম্যহীন শিকল বন্দি নাজমার সংবাদ দেখে নাম প্রকাশে অনিচ্ছুক প্রবাসীরা ৪৭ হাজার পাঁচশ’ এবং এক জনপ্রতিনিধি দুই হাজার পাঁচশ’ টাকা তার সুচিকিৎসার জন্য আমার কাছে পাঠিয়েছেন। যা তার বাবার হাতে তুলে দেওয়া হয়েছে।

ইউএনও বলেন, ওই গৃহবধুকে সুচিকিৎসার মাধ্যমে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নুর আলম সেরনিয়াবাত, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মোঃ আব্দুল আলিম, অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আব্দুস সালাম প্রমূখ।

উল্লেখ্য- গত তিন বছর পূর্বে স্বামীর মৃত্যুর পরপরই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে চার সন্তানের জননী নাজমা। এরপর দুই বছর যাবত নিজ বাড়িতে অর্থাভাবে বিনা চিকিৎসায় শিকল বন্দি হয়ে জীবন কাটছে গৃহবধূ নাজমার।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১০

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১১

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১২

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৩

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৪

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৫

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৬

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১৭

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১৮

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১৯

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF