নিজস্ব প্রতিনিধি, বরিশাল।
২৯ মে ২০২৫, ৬:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশাল মহিলা কলেজ অধ্যাপক ওবায়দুরের বিরুদ্ধে ছাত্রী হয়রানির অভিযোগ

বরিশাল সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ওবায়দুর রহমান তালুকদারের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ করেছেন ছাত্রীরা। বুধবার বাংলা বিভাগের কয়েকজন ছাত্রী অধ্যক্ষের কাছে লিখিতভাবে চারটি গুরুতর অভিযোগ জমা দেন।

ছাত্রীদের অভিযোগ অনুযায়ী, শিক্ষক ওবায়দুর রহমান তালুকদার—

১. পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন,

২. ধর্মীয় লেবাস নিয়ে বিরূপ মনোভাব প্রকাশ করেন,

৩. বিবাহিত ও অন্তঃসত্ত্বা শিক্ষার্থীদের হয়রানি করেন এবং

৪. শ্রেণিকক্ষে অপ্রাসঙ্গিক ও বিব্রতকর আলোচনা করেন।

অভিযোগপত্রে ছাত্রীরা জানিয়েছেন, এসব ঘটনায় তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এ জন্য তারা অধ্যক্ষের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক ওবায়দুর রহমান তালুকদার বলেন, ‘৩১ বছরের শিক্ষকতা জীবনে এমন অভিযোগ পাইনি। এসব বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি ছাত্রীদের সন্তানের মতো দেখি।’

তিনি আরও দাবি করেন, বাংলা বিভাগের তিনজন অতিথি শিক্ষক—তানজিলা বেগম সকাল, মারিয়া বিনতে মাসুদ এবং মাহাসেতা বসু—নিয়মিত ক্লাস না নেওয়ায় তিনি তাঁদের দায়িত্ব পালনের কথা বলেন। এ কারণেই তাঁরা ছাত্রীদের দিয়ে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অভিযোগ করছেন বলে দাবি করেন তিনি।

তবে অতিথি শিক্ষক তানজিলা বেগম সকাল পাল্টা অভিযোগ করে বলেন, ‘আমি এ কলেজের প্রাক্তন ছাত্রী ও সদ্য বিদায়ী অতিথি শিক্ষক। ওবায়দুর রহমান একজন শিক্ষক জাতির কলঙ্ক। আমাদের সঙ্গে তিনি অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষায় কথা বলেছেন। আমরা সম্মান রক্ষার্থে চাকরি ছেড়েছি। অধ্যক্ষকেও বিষয়টি জানিয়েছি।’

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. আসাদুজ্জামান বলেন, ‘অভিযোগের সত্যতা যাচাই না করে কোনো মন্তব্য করা ঠিক নয়। কারণ সামনে ভর্তি কার্যক্রম ও চলমান পরীক্ষা রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতিমধ্যে বিভাগের অন্যান্য শিক্ষকের সঙ্গে কথা বলেছি, তারা অভিযোগের বিষয়ে কিছু জানেন না।’

তিনি আরও জানান, বৃহস্পতিবার শৃঙ্খলা কমিটি ও উপদেষ্টা কমিটির সভা ডাকা হয়েছে। সেখানে বিস্তারিত আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

ইয়াসের উদ্যোগে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা প্রশিক্ষণ সম্পন্ন

বিএম কলেজের উপাধ্যক্ষ৷ আবুল কালাম আজাদর নিয়োগ আদেশ বাতিল

১০

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

১১

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

১৩

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

১৪

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

১৫

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

১৬

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

১৭

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

১৮

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

১৯

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

২০