ডেস্ক রিপোর্ট
২২ মে ২০২৪, ৬:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাস কাউন্টার কর্মীদের হামলায় পবিপ্রবির ৫ শিক্ষার্থী আহত

পটুয়াখালীর পাগলার মোড়ে অবস্থিত সেভেন স্টার পরিবহনের টিকেট কাউন্টারের কর্মীদের হামলায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২১ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, পবিপ্রবির এক মেয়ে শিক্ষার্থী সেভেন স্টার পরিবহনে পটুয়াখালী টু খুলনা যাওয়ার টিকেট নেন। বাস সময় মত না আসায় মেয়ে শিক্ষার্থীর সঙ্গে থাকা এক ছেলে শিক্ষার্থী বাস দেরি করে আসার কারণ জানতে চাইলে টিকিট কাউন্টারের কর্মীরা খারাপ ব্যবহার করেন।

বাকবিতণ্ডায় একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের বাসে বরিশালগামী শিক্ষার্থীরা পাগলার মোড়ে আসেন ও কাউন্টারে থেকে ওই শিক্ষার্থীদের উদ্ধার করে আনতে গেলে কাউন্টারের কর্মীদের সঙ্গে মারামারি জড়িয়ে পড়েন। কাউন্টারের কর্মীরা লোহার পাইপ, লাঠি দিয়ে শিক্ষার্থীদের ওপর আক্রমণ চালায়য়। পাঁচ শিক্ষার্থী গুরুতর আহত হয়।

হামলায় আহত এক শিক্ষার্থী বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের বাসে বরিশাল যাচ্ছিলাম। কাউন্টারের লোকজন আমাদের এক শিক্ষার্থীকে আটকে রাখছে শুনে আমরা কয়েকজন ওই শিক্ষার্থীকে নিয়ে আসতে যাই। তখন কাউন্টারের লোকজন আমদের ওপর লোহার পাইপ, লাঠি, কাঠের টুকরো দিয়ে আক্রমণ চালায়।

তিনি বলেন, হামলায় এতে আমাদের একজনের হাত ভেঙে গেছে। একজনের মাথায় আঘাত লেগে ফেটে যায়। আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আমরা আহত শিক্ষার্থীদের নিয়ে ভার্সিটির বাসে চলে আসলেও কাউন্টারের লোকজন বাসের মধ্যে উঠে হামলা চালিয়ে একজনের মাথা ফাটিয়েছে।

হামলার কথা শিকার করে পাগলার মোড়ের সেভেন স্টার পরিবহনের টিকেট কাউন্টারের ম্যানেজার বশির বলেন, বাস আসতে একটু দেরি করায় খুলনার এক যাত্রীর সঙ্গে থাকা এক ছেলে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। তার কিছু সময় পরে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এসে আমাদের কাউন্টারে হামলা চালায় ও আমাদের এক কর্মীকে আহত করে। আহত কর্মীকে দেখে কাউন্টারে থাকা অন্য কর্মীরা শিক্ষার্থীদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পরে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু কালবেলাকে বলেন, আহত শিক্ষার্থীদের সঙ্গে আমার কথা হয়েছে। শিক্ষার্থীদের কোনো ধরনের সংঘর্ষে লিপ্ত না হতে নির্দেশ দেওয়া হয়েছে। আলোচনা করে দ্রুত সমাধান করা হবে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১০

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১১

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১২

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৩

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৪

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৫

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৬

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১৭

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১৮

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১৯

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF