ভোলা প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় সাগরের মোহনা থেকে জলদস্যু চক্রের সদস্য আটক

ভোলার চরফ্যাশনের সাগর মোহনায় জেলে ট্রলারে ডাকাতির প্রস্তুতি কালে রুবেল (৩৩) নামের এক জলদস্যু চক্রের সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বঙ্গোপসাগরের মোহনা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রলারসহ তাকে আটক করা হয়। আটককৃত ওই জলদস্যু সদস্য রুবেল কক্সবাজার এলাকার বাঁশখালী এলাকার বলে জানা গেছে।

হাজারীগঞ্জ ইউনিয়নের ইউসুফ মাঝির একটি মাছ ধরা ট্রলার সাগর মোহনা থেকে দস্যুচক্র মাছ ও জালসহ কক্সবাজার এলাকার বাঁশখালী এলাকার সাগর মোহনা থেকে ছিনিয়ে নিয়ে যায়। পরে ওই ট্রলার দিয়ে জলদস্যুরা সাগরে থাকা বিভিন্ন ট্রলারে ডাকাতি করে আসছিলেন। পরে সাগরে থাকা জেলেরা বিষয়টি টের পেয়ে অপর জেলে ট্রলারের জেলেদের সহযোগিতায় তাদের ধাওয়া করেন। জেলেদের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা জলদস্যু চক্রের সদস্যরা পালিয়ে গেলেও রুবেল নামের একজন ট্রলারে থেকে পালাতে পারেনি। এসময় জেলেরা তাকে ছিনতাই হওয়া ট্রলারসহ তাকে আটক করেন। পরে তারা ওই জলদস্যু চক্রের সদস্যকে হাজারীগঞ্জ ঘাটে নিয়ে এলে শশীভূষণ থানা পুলিশ ও নৌ-বাহিনীর সদস্যরা জনতার হাত থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

হাজারীগঞ্জ ঘাটের ট্রলার মালিক ইউসুফ জানান, গত সোমবার সাগর মোহনা থেকে তার ট্রলারে থাকা জেলেদেরকে নদীতে ফেলে দিয়ে তার ট্রলারটি ছিনিয়ে নিয়ে যায় জলদস্যুরা। জলদস্যু চক্রের সদস্যরা ওই ট্রলার দিয়ে বিভিন্ন ট্রলারে ডাকাতি করছিলেন। সাগরে থাকা অপর জেলেরা বিষয়টি জানতে পেরে তাকে ভোলার দক্ষিণ উপকূলের সাগর মোহনা থেকে ধাওয়া করে আটক করে ঘাটে ফিরে তাকে পুলিশে সোপর্দ করেছেন।

শশীভূষণ থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানান, সাগরে থাকা ট্রলার আটককৃত ওই ডাকাতকে নিয়ে ঘাটে ফিরে গণসৃষ্টির প্রস্তুতি নিলে খবর পেয়ে পুলিশ হাজারীগঞ্জ ঘাট থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এখনো তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। জিজ্ঞাসাবাদ চলছে। পরে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১০

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১১

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১২

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৩

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৪

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৫

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৬

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১৭

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১৮

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১৯

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF