ডেস্ক রিপোর্ট
১৪ জুন ২০২৬, ৭:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেহেন্দিগঞ্জ স্বাস্থ্য কর্মকর্তার ওপর চটলেন প্রতিমন্ত্রী

স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে শীর্ষ কর্মকর্তা এমরানুর রহমানকে না পেয়ে প্রচণ্ড আকারে চটলেট নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। শনিবার বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) নিজের সংসদীয় আসন মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি আকস্মিক হাজির হলে সেখানকার পরিবার-পরিকল্পনা কর্মকর্তাকে অনপুস্থিত দেখতে পান। এবং স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান স্বচোখে প্রতিমন্ত্রী প্রত্যক্ষ করে কর্মকর্তার ওপর ক্ষোভ উগড়ে দেন। এই ঘটনার একটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে, যা নিয়ে রাজনৈতিক মন্দরে মহলে ইতিবাচক প্রতিক্রিয়া শোনা যাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক অবস্থা দেখতে আকস্মিক পরিদর্শনে যান প্রতিমন্ত্রী রাজিব আহসান। সেখানে গিয়ে তিনি জানতে পারেন হাসপাতালের প্রধান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা যথাসময়ে কর্মস্থলে উপস্থিত থাকেন না। এই অনিয়ম দেখে তিনি বিব্রতবোধ করাসহ ক্ষোভপ্রকাশ করেন। পাশাপাশি প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনে কল করে ওই কর্মকর্তা কাছে অনপুস্থিত থাকার জবাবদিহি চান।

ভাইরাল ভিডিওটিতে শোনা যায়, প্রতিমন্ত্রী রাজিব আহসনান মোবাইলের এ প্রান্ত থেকে বলছেন, ‘আপনার যদি কাজ পছন্দ না হয়, এখান থেকে চলে যান। হয় কাজ করবেন, না হয় চলে যাবেন, আমাদের বিব্রত করে লাভ কী বলেন?’

স্বাস্থ্য কর্মকর্তা এমরানুর রহমান মোবাইলের ওই প্রান্ত থেকে কি বলছেন এই তথ্য নিশ্চিত হওয়া না গেলেও প্রতিমন্ত্রীকে আরও বলতে শোনা যায়, আপনাকে তো আমরা বেঁধে রাখিনি। আপনার যদি এখানে কাজ করতে পছন্দ না হয়, আপনি চলে যাবেন। আপনার সাথে আমি একাধিক দিন কথা বলেছি, আপনি তো কোনো কাজই করেন না।

এর আগে প্রতিমন্ত্রী হাসপাতালের হাজিরা খাতাসহ বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখার পাশাপাশি চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ রোগীদের সাথেও কথা বলেন। রোগীরা তার কাছে হাসপাতালের অব্যবস্থাপনা ও চিকিৎসকদের অনুপস্থিতির অভিযোগ তোলেন।

সরেজমিনে এই অভিযোগ প্রাপ্তির পরে প্রতিমন্ত্রী শিগগিরই স্বাস্থ্য কমপ্লেক্সের আমূল পরিবর্তন ও জবাবদিহি নিশ্চিত করার আশ্বাস দেন। একই সাথে দায়িত্ব অবহেলাকারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও কড়া হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী রাজিব আহসান।

প্রতিমন্ত্রী পরিদর্শনের দিনেও কোনো স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত থাকলেন না এই বিষয়ে জানতে কর্মকর্তা এমরানুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তিনি তা রিসিভ করেননি।’

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

ইয়াসের উদ্যোগে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা প্রশিক্ষণ সম্পন্ন

বিএম কলেজের উপাধ্যক্ষ৷ আবুল কালাম আজাদর নিয়োগ আদেশ বাতিল

১০

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

১১

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

১৩

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

১৪

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

১৫

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

১৬

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

১৭

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

১৮

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

১৯

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

২০