Junaed siddiki
৩ জুন ২০২৪, ৮:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শত শত যুদ্ধবিমান মোতায়েন-হুমকি, তবুও ভয় পায়নি ইরান

সারা বিশ্বের নজর এখন ইরানে। দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গত মাসে এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যের রাজনীতি কোন দিকে মোড় নেয়, তা জানার অপেক্ষায় মুখিয়ে আছে বিশ্ব। এরই মধ্যে নতুন নেতা নির্বাচনে তোড়জোড় শুরু করেছে ইরান। রাইসির মৃত্যুর শোক কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করা ইরানের এক সামরিক কমান্ডার ইসরায়েলের বিরুদ্ধে তেহরানের সক্ষমতার এক নতুন তথ্য প্রকাশ্যে এনেছেন।

চিরশত্রু ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রক্সি যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান। কিন্তু কয়েক সপ্তাহ আগে প্রথমবারের মতো ইরান থেকে সরাসরি ইসরায়েলে হামলা চালানো হয়। এতে দেশ দুটির মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। তবে শেষ মুহূর্তে নিজেদের সংযত করে তারা। ইরানের এমন হামলার পর ইসরায়েল তার মিত্রদের অন্তরে কাঁপুনি ধরে যায়। সেই হামলায় ইসরায়েল কতটা ভয় পেয়েছিল তা জানিয়েছেন ইরানের একজন শীর্ষ সামরিক কমান্ডার।

তেরান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামিক বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলি হাজিজাদেহ বলেছেন, ইরানের হামলা রুখতে প্রায় ২২১টি যুদ্ধবিমান মোতায়েন করেছিল ইসরায়েল। তারপরও ইরান থেকে ছোড়া মিসাইল ঠেকাতে ব্যর্থ হয় নেতানিয়াহু প্রশাসন। ইরান ওই অভিযানের নাম দিয়েছিল অপারেশন ট্রু প্রমিজ। ১৩ এপ্রিল চালানো হামলায় ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যুহ ভেদ করতে সক্ষম হয় ইরানি মিসাইল ও ড্রোন।

 

এর আগে গেল ১ এপ্রিল সিরিয়ায় ইরানের একটি কনস্যুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের কয়েকজন সামরিক কমান্ডার নিহত হয়। হাজিজাদেহ জোর দিয়ে বলেন, ইরানের কূটনৈতিক মিশনে ইসরায়েলের হামলার সিদ্ধান্ত তেল আবিবের বড় ধরনের ভুল হিসাব ছিল। তারা ভেবেছিল ইরান পাল্টা জবাব দেবে না এবং আঞ্চলিক প্রতিরোধ বাহিনী তেহরানের পরিবর্তে পদক্ষেপ নেবে।

তেহরান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, অপারেশন ট্রু প্রমিজের সময় ইরান তাদের সামরিক শক্তির মাত্র ’২০ শতাংশ’ ব্যাবহার করেছে। ইসরায়েলের মিসাইল ডিফেন্স সিস্টেমে হামলা করা হয়নি। কেননা সেগুলো বড় শহরের কাছে মোতায়েন করা ছিল। কিন্তু যদি ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ত তাহলে তেল আবিবকে গুঁড়িয়ে দিতে খুব বেশি সময় লাগত না তেহরানের, এমন দাবিও করা হয়। ইরানি মিসাইল ও ড্রোনকে ভূপাতিত করতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জর্ডান এক হয়ে কাজ করেছে বলেও দাবি করেছেন হাজিজাদেহ।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

ইয়াসের উদ্যোগে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা প্রশিক্ষণ সম্পন্ন

বিএম কলেজের উপাধ্যক্ষ৷ আবুল কালাম আজাদর নিয়োগ আদেশ বাতিল

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

১০

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

১১

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

১২

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

১৩

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

১৪

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

১৫

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

১৬

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

১৭

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১৯

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

২০