ডেস্ক রিপোর্ট
২৮ অক্টোবর ২০২৪, ৯:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শের-ই বাংলার জন্মবার্ষিকী উপলক্ষে ববি ছাত্রদলের কৃষি উপকরণ ও ৩১ দফা লিফলেট বিতরণ

বাংলার কৃষক আন্দোলনের অগ্রদূত শের-ই-বাংলা এ কে ফজলুল হকের জন্মবার্ষিকী বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভুলে গেলেও ভুলে নি ববি শাখা ছাত্রদল কর্মীরা। ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণের আয়োজন করেছেন ছাত্রদলের কর্মীরা। ২৮ অক্টোবর (সোমবার) বিকেলে ববি মেইন গেটের সামনে এই কার্যক্রম পরিচালনা করেন ছাত্রদল কর্মীরা।

দেশের বিভিন্নস্থানে ২৬ অক্টোবর শের-ই বাংলা এ কে ফজলুল হকের জন্মবার্ষিকী পালন করা হলেও পালিতন হয় নি জন্মভূমির সর্বোচ্চ বিদ্যাপিঠ বরিশাল বিশ্ববিদ্যালয়ে। তবে ববির শাখা ছাত্রদলের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি এবং ববি ছাত্রদলের প্রতিষ্ঠাতা শান্তের উদ্যোগে কৃষকদের বীজ বিতরণ এবং বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বিতরণ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল।

এবিষয়ে জান্নাতুল নওরিন উর্মি বলেন, একজন ছাত্রনেতার জন্য শেরে বাংলা বা বাংলার বাঘ হলেন সাহসের অনুপ্রেরণা । এই মহান নেতার জন্ম বরিশালে ১৮৭৩ সালের ২৬ অক্টোবর। সাধারণ মানুষের নেতা হিসাবে, তাদের দুঃখ দূর্দশায় নিজেকে উজাড় করে দিয়েছেন। বিশ শতাব্দির শুরুর দিকে, বাঙালী মুসলিমরা শিক্ষা দীক্ষায় পিছিয়ে থাকলেও, তিনিই সরব হয়ে ওঠেন, রাখেন অগ্রণী ভূমিকা। অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী থাকা অবস্থায়, কৃষকদের কথা চিন্তা করে কৃষকের দুঃখ মোচনে ঋণ সালিশি আইনসহ কয়েকটি আইন পাস করেন।

আয়োজন সম্পর্কে ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সদস্য মো: আরিফ হোসাইন শান্ত বলেন, শেরে বাংলা একে ফজলুল হক ছিলেন ব্রিটিশ ভারত ও পূর্ব পাকিস্তানের রাজনীতিবিদ ও জননেতা।

তিনি বাংলার বাঘ নামেও পরিচিত ছিলেন।রাজনীতি ও সমাজসেবার পাশাপাশি তিনি কৃষি ও কৃষকদের উন্নয়নের জন্য অনেক অবদান রেখেছেন।কৃষকদের অর্থনৈতিক মুক্তি, ঋণ মুক্তির পাশাপাশি জমির অধিকার আদায়ের প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন। ১৯৩৭ সালে শেরে বাংলা কৃষকদের অধিকার রক্ষার জন্য “কৃষক প্রজা পার্টি” গঠন করেন। এই পার্টি জমিদারের দ্বারা নিপীড়িত কৃষকদের স্বার্থ রক্ষায় কাজ করত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

”স্মৃতির হাড়গোড়”

ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই ইতিহাস ভুলে গেলেন : গোলাম পরওয়ার

নলছিটিতে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঠিকাদারকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি ছাত্রদলের: নেপথ্যে কি?

ঝালকাঠিতে ৭ লাখ টাকার ঘাটলায় ফাটল: উদ্বোধনের আগেই ধস

ইতিহাসের সর্ববৃহৎ উন্মুক্ত ইফতারের আয়োজন ববি শিবিরের

তুর্যের বিরুদ্ধে ছাত্রীদের আপত্তিকর ছবি তোলার অভিযোগ, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

রাজাপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য চরমে, আতঙ্কে এলাকাবাসী

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

১০

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

১১

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

১২

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

১৩

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

১৪

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

১৫

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

১৬

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

১৭

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১৮

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১৯

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

২০