ডেস্ক রিপোর্ট
২১ অক্টোবর ২০২৫, ৫:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাবেক চিফ হুইপ হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই, আওয়ামী লীগ সরকারের সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে ‘অবৈধ সম্পদ অর্জনের’ অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

বরিশাল-১ আসনের এই সাবেক সংসদ সদদ্যের বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন সংস্থাটির উপপরিচালক এস এম রাশেদুর রেজা।

দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য দিয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, আবুল হাসানাত আব্দুল্লাহ সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ‘অসৎ উদ্দেশ্যে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত’ ১৯ কোটি ৭১ লাখ ৮৩ হাজার ৭৫৯ টাকার সম্পদ অর্জন করেছেন। একই সঙ্গে তিনি বিভিন্ন ব্যাংক হিসাবে ‘সন্দেহজনকভাবে’ প্রায় ৮০ কোটি ৪৯ লাখ টাকার লেনদেন করেছেন।

অনুসন্ধানের বরাতে দুদক বলছে, আবুল হাসানাত আব্দুল্লাহর নামে ১০ কোটি ২৩ লাখ ৬৩ হাজার টাকার স্থাবর সম্পদ এবং ৩৯ কোটি ৩৪ লাখ টাকার অস্থাবর সম্পদ পাওয়া গেছে। অর্থাৎ তার নামে মোট ৪৯ কোটি ৫৭ লাখ টাকার সম্পদ থাকার তথ্য মিলেছে।

পারিবারিক ব্যয়সহ তার মোট ব্যয় হিসাব করা হয়েছে ৫৭ কোটি ১৪ লাখ টাকা, যেখানে তার বৈধ আয় পাওয়া গেছে ৩৭ কোটি ৪৩ লাখ টাকার। ফলে দুদকের হিসাবে ১৯ কোটি ৭১ লাখ টাকার সম্পদের উৎস ‘অজানা’, যা ‘অবৈধ’ আয় হিসেবে ধরা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, হাসানাত আব্দুল্লাহর নামে পরিচালিত বিভিন্ন ব্যাংক হিসাবে মোট ৮০ কোটি ৪৯ লাখ ১৭ হাজার ৩২৭ টাকা জমা এবং ৪২ কোটি ১২ লাখ ৬৭ হাজার ৬৪১ টাকা উত্তোলন হয়েছে। এসব লেনদেন তার ঘোষিত আয় ও মূলধনের সঙ্গে ‘সামঞ্জস্যপূর্ণ’ নয়।

দুদকের মতে, এসব অর্থ ‘দুর্নীতি ও ঘুষের’ মাধ্যমে অর্জিত এবং পরে মানিলন্ডারিংয়ের উদ্দেশ্যে তা নিজ ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের নামে লেনদেন করা হয়েছে।

মামলায় হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা, এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা অনুযায়ী অভিযোগ আনা হয়েছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের নভেম্বরে বরিশালে অক্টোবরে হাসানাত আব্দুল্লাহ মেজো ছেলে সেরনিয়াবাত মঈনউদ্দীন আবদুল্লাহকে ঢাকার গুলশান থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গোয়েন্দা (ডিবি)। তবে তার আরেক ছেলে বরিশালের সাবেক মেয়র ও তাকে প্রকাশ্যে দেখা যায়নি।

গত নভেম্বরে হাসানাত আব্দুল্লাহসহ ৩৯ জনের বিরুদ্ধে বিএনপির সভায় হামলার অভিযোগ বরিশালে মামলা হয়েছে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

ইয়াসের উদ্যোগে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা প্রশিক্ষণ সম্পন্ন

বিএম কলেজের উপাধ্যক্ষ৷ আবুল কালাম আজাদর নিয়োগ আদেশ বাতিল

১০

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

১১

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

১৩

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

১৪

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

১৫

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

১৬

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

১৭

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

১৮

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

১৯

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

২০