তানজীল ইসলাম শুভ, বরিশাল।
১৪ এপ্রিল ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্বপ্ন ছোঁয়ার কারিগর: আয়মুখী দক্ষতায় এগোচ্ছে বাকেরগঞ্জের কিশোরীরা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় কিশোরীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং বাল্যবিবাহ প্রতিরোধে ব্যতিক্রমধর্মী এক মেলার আয়োজন করা হয়েছে। সেইন্ট-বাংলাদেশ ও সেভ দ্য চিলড্রেনের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদান করে উপজেলা প্রশাসন, বাকেরগঞ্জ।

দিনব্যাপী আয়োজিত এই মেলায় অংশগ্রহণকারী কিশোরীরা নিজেদের হাতে তৈরি নানা ধরনের পণ্য ও হস্তশিল্প প্রদর্শন করে। প্রদর্শনীতে উপস্থিত দর্শনার্থীরা তাদের কাজের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এসব উদ্যোগ আরও বিস্তৃত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। তিনি বলেন, কিশোরীদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তোলা গেলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে এবং বাল্যবিবাহ প্রতিরোধে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার। তিনি কিশোরীদের এমন উদ্যোগকে এগিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বিশেষ অতিথিদের মধ্যে আরও বক্তব্য রাখেন সেভ দ্য চিলড্রেনের বরিশাল প্রধান আল আমিন এবং সেইন্ট বাংলাদেশের পরিচালক বেলায়েত হোসেন। তারা কিশোরীদের দক্ষতা উন্নয়ন, শিক্ষা ও আয়মুখী কর্মকাণ্ডে সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরে বলেন, এমন উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে আত্মনির্ভর করে গড়ে তুলতে সহায়ক হবে।

এছাড়া স্বাস্থ্য, শিক্ষা ও কারিগরি উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমি আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ সালেহ আল রেজা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমিন এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম।

আয়োজকরা জানান, এই ধরনের উদ্যোগ কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং তাদের আয়মুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারী কিশোরীদের মধ্যে বিভিন্ন বিভাগে পুরস্কার বিতরণ করা হয়, যা তাদের আগামীর পথচলায় নতুন উদ্দীপনা যোগাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে বাকেরগঞ্জের কিশোরীরা দক্ষতা ও আত্মনির্ভরতার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে আরও একধাপ এগিয়ে যাবে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

ইয়াসের উদ্যোগে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা প্রশিক্ষণ সম্পন্ন

বিএম কলেজের উপাধ্যক্ষ৷ আবুল কালাম আজাদর নিয়োগ আদেশ বাতিল

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

১০

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

১১

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

১২

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

১৩

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

১৪

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

১৫

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

১৬

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

১৭

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১৯

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

২০