জুনায়েদ সিদ্দিকী
২ সেপ্টেম্বর ২০২৪, ৯:৩৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

৯ বছর পূর্ণ না হলে ষষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন নয়

আগামী ১০ সেপ্টেম্বর থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হচ্ছে ঢাকা বোর্ডে। ষষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন করতে শিক্ষার্থীর বয়স ৯ বছরের বেশি হতে হবে। আর সর্বোচ্চ বয়স ১৫ বছর বয়স পর্যন্ত ষষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন করা যাবে। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

জানা গেছে, আগামী ১০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের অনলাইন ফরম পূরণ করে ফি জমা দেয়া যাবে। ষষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন করতে  শিক্ষার্থী প্রতি ৭৪ টাকা ফি দিতে হবে।

নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের অংশ হিসেবে গত বছর থেকে ষষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়। চলতি বছর দ্বিতীয়বারের মত এ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে।

রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ষষ্ঠ শ্রেণিতে নিবন্ধিত হতে শিক্ষার্থীর বয়স ৯ বছরের বেশি হতে হবে। আর সর্বোচ্চ বয়স হতে হবে ১৫ বছর। তবে বিশেষ চাহিদ সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ২০ বছর।

ঢাকা বোর্ডের ওয়েবসাইটে নির্ধারিত (OMES/eSIF) বাটনে ক্লিক করে ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তথ্য দিতে হবে। Dashboard থেকে eSIF SIX ক্লিক করে Payable fees of VI 2024 এ Applicant name, mobile no. এবং Number of Students দিয়ে Print Sonali Seba এ ক্লিক করে সোনালী সেবার স্লিপটি প্রিন্ট করতে হবে। ফরমটি ফটোকপি করে ব্যাংকে জমা দেয়া যাবে না।

ব্যাংকে ২৪ ঘন্টার মধ্যে পেমেন্ট ক্লিয়ার করলে নির্ধারণকৃত শিক্ষার্থীদের eSIF পূরণ করা যাবে। পেমেন্ট ক্লিয়ারের পুনরায় সোনালী সেবার স্লিপ বের করতে পারবেন প্রতিষ্ঠান প্রধানরা এবং বাদপড়া শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করতে পারবেন।

ঢাকা বোর্ড থেকে প্রকাশিত রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পাঠদানের অনুমতি ও স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান অধ্যায়নরত শিক্ষার্থীরা নিজ শিক্ষা প্রতিষ্ঠানের নামে রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন। আর পাঠদানের অনুমতিবিহীন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পার্শ্ববর্তী বা নিকটতম অনুমোদিত নিম্নমাধ্যমিক, মাধ্যমিক, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে। কোন অবস্থাতেই পাঠদানের অনুমতিবিহীন প্রতিষ্ঠানগুলো নিজ স্কুলের মাধ্যমে রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন না।

বোর্ড জানিয়েছে, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তথ্য আপলোড করার জন্য স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষকদের সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করতে হবে। অনলাইনে রেজিস্ট্রেশন হওয়ার পর চূড়ান্ত তালিকা ফাইনাল সাবমিটের আগে কমিটির সদস্যরা ভর্তি ফরম ও সনদের সঙ্গে মিলিয়ে নিশ্চিত করবেন। নিশ্চিত হওয়ার পর ফাইনাল সাবমিট দিতে হবে। চূড়ান্ত তালিকা প্রিন্ট করে প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। শিক্ষার্থীর তথ্যে ভুল ত্রুটি হলে প্রতিষ্ঠান প্রধান ও কমিটির সদস্যরা যৌথভাবে দায়ী থাকবেন।

ব্যাংকে ২৪ ঘণ্টার মধ্যে পেমেন্ট ক্লিয়ার করলে শিক্ষার্থীদের ইএসআইএফ পূরণ করা যাবে। পেমেন্ট ক্লিয়ারের পর নির্ধারিত সময়ের মধ্যে পুনরায় সোনালী সেবার স্লিপ বের করা যাবে এবং বাদপড়া শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা যাবে।

২০২৪ সালের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে নির্ধারিত ফি ৭৪ টাকা। এর মধ্যে মূল রেজিস্ট্রেশন ফি ৫০ টাকা ও রেডক্রিসেন্ট ফি ২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বোর্ড বলছে, নতুন পাঠদানের অনুমতি পাওয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোকে (যেসব প্রতিষ্ঠান ইতোপূর্বে নিজ নামে জেএসসি পরীক্ষায় অংশ নেয়নি) ব্যানবেইস থেকে ইআইআইএন সনদ সংগ্রহ করার পর সোনালী ব্যাংকের সোনালী সেবার মাধ্যমে ১ হাজার ৫০০ টাকা জমা দিয়ে বোর্ডের স্কুল শাখার মাধ্যমে লগইন পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে।

বোর্ড জানিয়েছে, শিক্ষার্থীর বাবা-মায়ের এসএসসি সনদ থাকলে তাদের মূলসনদ অনুযায়ী বা প্রাথমিক সমাপনী পরীক্ষা পাসের সনদ অনুযায়ী বাবা মায়ের নাম এন্ট্রি করতে হবে। শিক্ষার্থীর বাবা মা এসএসসির সনদধারী না হলে হলে জন্মনিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বাবা-মায়ের নাম এন্ট্রি করতে হবে। শিক্ষার্থীরা নামের আগে মিস্টার, মিসেস, শ্রী, শ্রীমতি ইত্যাদি থাকলে তা ব্যবহার করা যাবে না। সব শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি হালনাগাদ থাকতে হবে।

বিদ্যালয় কর্তৃপক্ষকে সব তথ্য নিশ্চিত হয়ে ডাটা এন্ট্রি করতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে না পারলে এর দায় প্রতিষ্ঠান প্রধানকে নিতে হবে। স্বীকৃতিবিহীন বা হালনাগাদ স্বীকৃতি নবায়ন নেই এ ধরণের কোনো শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে রেজিস্ট্রেশন করলে পরবর্তীতে রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

দ্যা ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি তুলে ধরা হলো। বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন এখানে

  • সর্বশেষ
  • জনপ্রিয়

”স্মৃতির হাড়গোড়”

ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই ইতিহাস ভুলে গেলেন : গোলাম পরওয়ার

নলছিটিতে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঠিকাদারকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি ছাত্রদলের: নেপথ্যে কি?

ঝালকাঠিতে ৭ লাখ টাকার ঘাটলায় ফাটল: উদ্বোধনের আগেই ধস

ইতিহাসের সর্ববৃহৎ উন্মুক্ত ইফতারের আয়োজন ববি শিবিরের

তুর্যের বিরুদ্ধে ছাত্রীদের আপত্তিকর ছবি তোলার অভিযোগ, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

রাজাপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য চরমে, আতঙ্কে এলাকাবাসী

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

১০

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

১১

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

১২

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

১৩

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

১৪

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

১৫

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

১৬

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

১৭

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১৮

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১৯

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

২০