ই-পেপার
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
ডেস্ক রিপোর্ট
২১ জানুয়ারী ২০২৬, ৮:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশালে চূড়ান্ত লড়াইয়ে ৩৬ প্রার্থী, পেলেন প্রতীক বরাদ্দ

সংবাদটি ই-পেপারে পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনের ৩৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৩৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা খায়রুল আলম সুমন। প্রতীক প্রাপ্তির পরে বিএনপি, জামায়াত এবং ইসলামী আন্দোলনসহ অপরাপর রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচার শুরু করেছেন।

গৌরনদী-আগৈলঝাড়া নিয়ে গঠিত বরিশাল-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৮ হাজার ২০০। এই আসনে বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপনকে ধানের শীষ, একই দলের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবাহানকে ফুটবল, জামায়াতের প্রার্থী কামরুল ইসলাম খানকে দাঁড়িপাল্লা এবং ইসলামী আন্দোলনের প্রার্থী রাসেল সরদার মেহেদীকে হাতপাখা প্রতীক বরাদ্দ করা হয়েছে।

বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৮৪ হাজার ২৫০। এখানে ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির এস সরফুদ্দিন আহমেদ সান্টু, জামায়াত ইসলামী দাঁড়িপাল্লার প্রার্থী মাস্টার আবদুল মান্নান এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মাদ নেছার উদ্দিন হাতপাখা বরাদ্দ পেয়েছেন।

বাবুগঞ্জ-মুলাদী উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৩ আসনে বিএনপির জয়নুল আবেদীনকে ধানের শীষ, জাতীয় পার্টি (জিএম কাদের) গোলাম কিবরিয়া টিপুকে লাঙ্গল, ইসলামী আন্দোলনের হাতপাখার প্রার্থী মুহাম্মদ সিরাজুল ইসলাম এবং এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদকে ঈগল বরাদ্দ দেওয়া হয়। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ৬৬১।

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে বিএনপির রাজিব আহসানকে ধানের শীষ, জামায়াতের আবদুল জব্বারকে দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলনের সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়েরকে হাতপাখা প্রতীক দেওয়া হয়েছে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৬ হাজার ৪৫৮।

বরিশাল জেলার ৬টি আসনের সবচেয়ে বেশি গুরুত্ববহ বরিশাল-৫, যাকে মর্যাদার আসনও বলা হয়। এই আসনটি বরিশাল সিটির ৩০টি ওয়ার্ড এবং সদর উপজেলা নিয়ে গঠিত। এখানে ভোটার সংখ্যা ৫ লাখ ৫ হাজার। এই আসনে ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন বিএনপির মজিবর রহমান সরওয়ার। এ ছাড়া ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম হাতপাখা এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) ডা. মনীষা চক্রবর্তীকে মই প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

বাকেরগঞ্জের ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত বরিশাল-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯ হাজার ৪০০। এখানে বিএনপির ধানের শীষের প্রার্থী আবুল হোসেন খান, জামায়াতের দাঁড়িপাল্লার মাহামুদুন্নবী তালুকদার এবং ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মো. ফয়জুল করিমকে হাতপাখা প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

ইসলামী আন্দোলনের প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ত্রয়োদশ নির্বাচনে ৬টি আসনে মোট ৩৬ প্রার্থী অংশ নিতে যাচ্ছেন। বুধবার (২১ জানুয়ারি) তাদের সকলের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তবে ইসলামী আন্দোলনের প্রার্থী ফয়জুল করিম বরিশাল সদর ও বাকেরগঞ্জ দুটি আসনে প্রার্থী হয়েছেন।

বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা খায়রুল আলম সুমন বরিশালটাইমসকে জানান, বরিশালের সবকটি আসনে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রয়েছে। এ ছাড়া প্রার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে। তারা সেই সম্পর্ক বজায় রেখে ও আচরণবিধি মেনেই নির্বাচনে অংশগ্রহণ করবেন। যদি কোনো প্রতিদ্বন্দ্বী নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলছিটিতে ডিজিটাল নিরাপত্তায় ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ

১

কুয়াকাটায় এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল রিসোর্টের কাজ বন্ধ

২

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

৩

অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আঘাত, নিহত ৫

৪

বরিশালের আইনজীবী জিয়াউর রহমান রুমিকে ঘিরে বিতর্ক, তদন্তের দাবি

৫

ঝালকাঠিতে জেন্ডার সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ইয়াসের সংলাপ

৬

নলছিটিতে স্টেরিওটাইপ, বৈষম্য ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে তারুণ্যের নলছিটি’র সংলাপ

৭

প্রচলিত সামাজিক ভুল ধারণা ভাঙতে নলছিটিতে তরুণদের প্রশিক্ষণ

৮

‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন গাজী।

৯

পদ নয়, মানুষের জন্য কাজ করাই শাকিল রনির পরিচয়

১০

নলছিটিতে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মিনি ফুটবল’ ফাইনাল অনুষ্ঠিত

১১

বিএম কলেজের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস চিফ হুইপ’র

১২

শ্রমিক অসন্তোষ নিয়ে প্রধানমন্ত্রী: বেহেশতের টিকিট বিক্রেতাদের মাধ্যমে পলাতকরা অর্থ সরবরাহ করছে

১৩

পিরোজপুরের ট্রলার ডুবে শিশু নিহত, ১৮ ঘন্টায়ও খোঁজ মেলেনি মায়ের

১৪

বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ

১৫

দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ

১৬

লোকদেখানো নয়, নীরবে মানুষের পাশে, ঝালকাঠির মানবিক মুখ আবির হোসেন রানা

১৭

বিএম কলেজে চিকিৎসা খাতে ফি আদায় করলেও প্রাথমিক চিকিৎসা মেলে না

১৮

বিএম কলেজে সিসা দূষণ প্রতিরোধে আইসিডিডিআর,বি’র সচেতনতামূলক কর্মসূচি

১৯

বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

২০