ই-পেপার
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ডেস্ক রিপোর্ট
১৯ মে ২০২৪, ১০:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নগরীর নির্মাণাধীন ভবনের চাঁদাবাজি ঠেকাতে মাঠে পুলিশ

সংবাদটি ই-পেপারে পড়ুন

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এর পক্ষ থেকে নির্মানধীন ভবনে চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত রাখতে ফেস্টুন ও ব্যানার টানিয়ে বিভিন্ন দিক নির্দেশনা ও পর্যবেক্ষণ শুরু হয়েছে।

রবিবার সকাল ১১টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের চারটি থানায় একযোগে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় ভবন মালিকদের বিভিন্ন দিকনির্দেশনা সহ চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত রাখতে নির্মাণধীন ভবনের সামনে ফেস্টুন ও ব্যানার টানিয়ে এই কর্মসূচির উদ্বোধন হয়।

তারই ধারাবাহিকতায় বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার উদ্যোগে নগরীর ভাটিখানায় নির্মানধীন ভবনের মালিকদের বিভিন্ন দিক নির্দেশনা পর্যবেক্ষণ করেন কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদ। এসময় থানার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরেজমিনে দেখা যায়, নগরীতে নির্মাধীন বহুতল ভবন সংখ্যা অসংখ্য। তবে বেশির ভাগ ভবন কোম্পানির দ্বারা নির্মাণ হচ্ছে আর কিছু ভবন জমির মালিকরা নিজেরাই করছেন।

নাম প্রকাশ অনিচ্ছুক নির্মানাধীন
ভবনের কিছু মালিক জানান, বখাটে, চাঁদাবাজ ও সিন্ডিকেটের হাতে জিম্মি তারা। তাদের কাছ থেকে উচ্চ দরে ইট, খোয়া, সিমেন্ট, রড থেকে শুরু করে টাইলস, স্যানিটারি ও ওয়্যারিং সামগ্রীও কিনতে হচ্ছে বাধ্য হয়ে। যারা কাজ করছেন তারা কৌশলে বিভিন্ন সময় মালামাল চুরি করে নিয়ে যাচ্ছেন। এতে তাদের আর্থিক সহ বিভিন্ন ক্ষতির হচ্ছে। এসময় বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এসকল ভবন মালিকরা।

এবিষয়ে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদ বলেন, বাড়িওয়ালারা তাদের সুবিধার্থে নিজ পছন্দে ইট,বালু সিমেন্ট সহ অন্য সামগ্রী ক্রয় করতে পারিবেন। কারো ইচ্ছার বিরুদ্ধে কোন প্রকারের নির্মাণসামগ্রী ক্রয়-বিক্রয়ের চেষ্টা করিলে অথবা চাঁদা দাবি করিলে সাথে সাথে আইনাগনুক ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএম কলেজ শিক্ষার্থীদের উপর ফের বহিরাগতদের হামলার অভিযোগ

১

ঝালকাঠি প্রেসক্লাবে তারুণ্যের দায়বদ্ধতা ও ডিজিটাল সুরক্ষা বিষয়ক নাগরিক সংলাপ

২

PRAN-RFL-এর ‘Get the Challenge’-এর ফাইনালে বরিশালের ইন্তেখাব তামিম

৩

বরিশালে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৯ পরিবারকে অনুদানের চেক বিতরণ

৪

নলছিটিতে ডিজিটাল নিরাপত্তায় ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ

৫

কুয়াকাটায় এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল রিসোর্টের কাজ বন্ধ

৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

৭

অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আঘাত, নিহত ৫

৮

বরিশালের আইনজীবী জিয়াউর রহমান রুমিকে ঘিরে বিতর্ক, তদন্তের দাবি

৯

ঝালকাঠিতে জেন্ডার সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ইয়াসের সংলাপ

১০

নলছিটিতে স্টেরিওটাইপ, বৈষম্য ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে তারুণ্যের নলছিটি’র সংলাপ

১১

প্রচলিত সামাজিক ভুল ধারণা ভাঙতে নলছিটিতে তরুণদের প্রশিক্ষণ

১২

‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন গাজী।

১৩

পদ নয়, মানুষের জন্য কাজ করাই শাকিল রনির পরিচয়

১৪

নলছিটিতে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মিনি ফুটবল’ ফাইনাল অনুষ্ঠিত

১৫

বিএম কলেজের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস চিফ হুইপ’র

১৬

শ্রমিক অসন্তোষ নিয়ে প্রধানমন্ত্রী: বেহেশতের টিকিট বিক্রেতাদের মাধ্যমে পলাতকরা অর্থ সরবরাহ করছে

১৭

পিরোজপুরের ট্রলার ডুবে শিশু নিহত, ১৮ ঘন্টায়ও খোঁজ মেলেনি মায়ের

১৮

বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ

১৯

দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ

২০