ই-পেপার
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
বিএম কলেজ প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৬, ৮:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএম কলেজ শিক্ষার্থীদের উপর ফের বহিরাগতদের হামলার অভিযোগ

সংবাদটি ই-পেপারে পড়ুন

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের মহাত্মা অশ্বিনী কুমার (ডিগ্রি) হলে ‘বহিরাগতদের প্রবেশ’ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল নেতাকর্মী ও আবাসিক শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।

বুধবার (২৮ অক্টোবর) রাত ১০টার দিকে হলের ডাইনিংয়ে আবাসিক শিক্ষার্থীদের আয়োজিত মতবিনিময় সভায় এ ঘটনার সূত্রপাত হয় বলে শিক্ষার্থীরা জানান।

শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, সভা চলাকালে রাত ১১টার দিকে বিএম কলেজ ছাত্রদলের সভাপতি জুবায়ের ইসলাম ও সাধারণ সম্পাদক ওয়ালিদের নেতৃত্বে নেতাকর্মী ও অর্ধশতাধিক বহিরাগত সেখানে উপস্থিত হন। সাধারণ সম্পাদকের বক্তব্যের পর সভায় বহিরাগতদের উপস্থিতি নিয়ে আপত্তি জানান আবাসিক শিক্ষার্থীরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সভাস্থল ত্যাগ করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, এ সময় হলের কেয়ারটেকার মোবারকের বাসভবনে ইট-পাটকেল নিক্ষেপ করে সিসিটিভি কন্ট্রোল রুমের চাবি নেয় ছাত্রদল এবং ক্যামেরাগুলো বন্ধ করে দেশীয় অস্ত্র, রামদা ও পাইপ নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা করে। রাতভর কয়েক দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
এতে হল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে কোতোয়ালি মডেল থানা পুলিশ এবং বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি তাসনিম ও সাধারণ সম্পাদক তুষার ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

আবাসিক শিক্ষার্থী আবির সিকদার বলেন, ওই রাতে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারত। তাঁদের অভিযোগ, প্রায়ই বহিরাগতদের মাধ্যমে তাঁরা হেনস্তা ও বাধার শিকার হচ্ছেন। বারবার অভিযোগ জানিয়েও কলেজ প্রশাসন ও হল কর্তৃপক্ষের কাছ থেকে নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ পাচ্ছেন না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

অভিযোগের বিষয়ে বিএম কলেজ ছাত্রদলের সভাপতি জুবায়ের ইসলাম ও সাধারণ সম্পাদক ওয়ালিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। কলেজ অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

হলের তত্ত্বাবধায়ক জানান, তিনি প্রাতিষ্ঠানিক কাজে ঢাকায় অবস্থান করছেন। এ কারণে রাতের ঘটনার বিস্তারিত তাঁর জানা নেই।

কোতোয়ালি মডেল থানার এক কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএম কলেজ শিক্ষার্থীদের উপর ফের বহিরাগতদের হামলার অভিযোগ

১

ঝালকাঠি প্রেসক্লাবে তারুণ্যের দায়বদ্ধতা ও ডিজিটাল সুরক্ষা বিষয়ক নাগরিক সংলাপ

২

PRAN-RFL-এর ‘Get the Challenge’-এর ফাইনালে বরিশালের ইন্তেখাব তামিম

৩

বরিশালে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৯ পরিবারকে অনুদানের চেক বিতরণ

৪

নলছিটিতে ডিজিটাল নিরাপত্তায় ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ

৫

কুয়াকাটায় এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল রিসোর্টের কাজ বন্ধ

৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

৭

অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আঘাত, নিহত ৫

৮

বরিশালের আইনজীবী জিয়াউর রহমান রুমিকে ঘিরে বিতর্ক, তদন্তের দাবি

৯

ঝালকাঠিতে জেন্ডার সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ইয়াসের সংলাপ

১০

নলছিটিতে স্টেরিওটাইপ, বৈষম্য ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে তারুণ্যের নলছিটি’র সংলাপ

১১

প্রচলিত সামাজিক ভুল ধারণা ভাঙতে নলছিটিতে তরুণদের প্রশিক্ষণ

১২

‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন গাজী।

১৩

পদ নয়, মানুষের জন্য কাজ করাই শাকিল রনির পরিচয়

১৪

নলছিটিতে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মিনি ফুটবল’ ফাইনাল অনুষ্ঠিত

১৫

বিএম কলেজের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস চিফ হুইপ’র

১৬

শ্রমিক অসন্তোষ নিয়ে প্রধানমন্ত্রী: বেহেশতের টিকিট বিক্রেতাদের মাধ্যমে পলাতকরা অর্থ সরবরাহ করছে

১৭

পিরোজপুরের ট্রলার ডুবে শিশু নিহত, ১৮ ঘন্টায়ও খোঁজ মেলেনি মায়ের

১৮

বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ

১৯

দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ

২০