আবু উবাইদা, ববি সংবাদদাতা
২৪ জানুয়ারি ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নারী শিক্ষার্থীকে কেন্দ্র করে ববিতে দুই বিভাগের সংঘর্ষ: হাতুড়ি ও লাঠিসোটার ব্যবহার

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) এক নারী শিক্ষার্থীকে কেন্দ্র করে রসায়ন ও বাংলা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং লাঠিসোটা নিয়ে মারামারির ঘটনা ঘটে।

আজ শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রসায়ন বিভাগের একদল শিক্ষার্থী বিজয়-২৪ হলের সামনে মো. সিফাতের ওপর অতর্কিত হামলা চালায়। অভিযোগ উঠেছে, এ সময় সিফাতকে লক্ষ্য করে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। পরে দুপুর ৩টার দিকে ঘটনার মীমাংসা করতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে উভয় পক্ষ বসলে একপর্যায়ে সেখানেও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং উভয় পক্ষই লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, গত রাতে রসায়ন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক নারী শিক্ষার্থীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সিফাতের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করেই আজকের এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী শরিফুল ইসলাম বলেন,”এখানে দুই বিভাগের শিক্ষার্থীদের মাঝে মারামারির ঘটনা ঘটেছে তবে অন্য বিভাগেরও কিছু শিক্ষার্থীকে লাঠিসোটা নিয়ে মারামারি করতে দেখা গেছে। মূলত তারা এখানে জড়ো হয়েছিলো মিমাংসার জন্য কিন্তু একপর্যায়ে উভয় পক্ষই উত্তেজিত হয়ে সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসেন ফয়সাল বলেন, “আমরা উভয় পক্ষকেই অভিযোগ জমা দেওয়ার জন্য বলেছি। ঘটনা কীভাবে ঘটেছে তা তদন্ত করে দেখা হবে এবং কেউ দায়ী থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, এ সময় ঘটনাস্থলের পাশে এক দরিদ্র নারী পিঠা বিক্রেতার দোকান ভেঙে উভয় পক্ষই মারামারির জন্য লাঠিসোটা তৈরি করে। ভুক্তভোগী দোকানি তার দোকানের ক্ষতিপূরণ দাবি করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

”স্মৃতির হাড়গোড়”

ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই ইতিহাস ভুলে গেলেন : গোলাম পরওয়ার

নলছিটিতে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঠিকাদারকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি ছাত্রদলের: নেপথ্যে কি?

ঝালকাঠিতে ৭ লাখ টাকার ঘাটলায় ফাটল: উদ্বোধনের আগেই ধস

ইতিহাসের সর্ববৃহৎ উন্মুক্ত ইফতারের আয়োজন ববি শিবিরের

তুর্যের বিরুদ্ধে ছাত্রীদের আপত্তিকর ছবি তোলার অভিযোগ, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

রাজাপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য চরমে, আতঙ্কে এলাকাবাসী

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

১০

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

১১

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

১২

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

১৩

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

১৪

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

১৫

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

১৬

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

১৭

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১৮

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১৯

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

২০