ডেস্ক রিপোর্ট
২৯ আগস্ট ২০২৪, ১২:২৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নিজের জমানো টাকা বানভাসিদের দান করলো ‘ছোট্ট তোয়া’

ছোট্ট শিশু তোয়া, বয়স ছয় বা সাত বছর। এই বয়সেই প্লাস্টিকের ব্যাংকে তিন বছর ধরে জমানো সব টাকা বন্যার্তদের জন্য দান করে ভালোবাসা কুড়াচ্ছে ছোট্ট এ শিশু।

শনিবার (২৪ আগস্ট) দুপুর ৩টার দিকে রিফর্ম বরিশাল এর গণত্রাণ সংগ্রহ কর্মসূচীতে তোয়া তার মাটির ব্যাংকে জমানো সব টাকা বন্যার্তদের জন্য দান করে দেয়। তবে তোয়ার টাকার পরিমাণ কত তা তাৎক্ষণিক জানা যায়নি।

রিফর্ম বরিশাল এর ফেসবুকে পেইজে তোয়ার কান্না করার একটি ভিডিও প্রকাশ করা হয়। যেখানে কান্না করতে করতে শিশুটি বলছে আমার টাকা আমি দিতে চাই, আমি আবার টাকা জমাবো। তখন তার মা কাকে টাকা দিবে জিজ্ঞেস করলে উত্তরে সে বলে মানুষদেরকে।

তোয়ার বড় বোন নাজিয়া তাবাসসুম জানান, বন্যার খবর শোনার পরই তোয়া তার জমানো টাকা দান করার জন্য তার মায়ের কাছে বায়না ধরে। কিন্তু বরিশালে তখন কেউ গণত্রাণ কর্মসূচী করছেনা শুনে অঝোর কান্নায় ভেঙ্গে পড়ে ছোট্ট শিশুটি। তারপর যখন জানতে পারে বরিশাল বেলস পার্কে গণত্রাণ কর্মসূচী চলছে তখনই সে মায়ের কোলে করে তার মাটির ব্যাংকটি নিয়ে হাজির হয়।

 

উল্লেখ্য কয়েক দিনের টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন অংশে বন্যা দেখা দিয়েছে। মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি ও চট্টগ্রামের কয়েকটি উপজেলায় অনেক ঘরবাড়ি, রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। বাড়ছে সিলেটের বিভিন্ন নদ-নদীর পানি যেখানে ক্ষতিগ্রস্থ হয়েছে প্রাং ৫৪ লক্ষ মানুষ যাদের ত্রাণ সহায়তা পৌঁছে দিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সারাদেশের সকল স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে সর্বস্তরের মানুষ কাজ করে যাচ্ছে।

জানা যায় ফেনীতে  এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ, চারজন নারী ও তিনটি শিশু রয়েছে। নিহতদের মধ্যে ১২ জনের পরিচয় শনাক্ত হয়েছে, বাকিদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

শিক্ষাক্ষেত্রে ৩ অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপি সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হলেন যারা

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন “তারেক রহমান”

১০

সেইন্ট-বাংলাদেশের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত হলো চরামদ্দী ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়

১১

নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে: প্রেস সচিব

১২

বাকেরগঞ্জে ভয়াবহ আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

১৩

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

১৪

বিএনপি ভোট পেয়েছে ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ

১৫

ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার পর বাবার আত্মসমর্পণ

১৬

বিএনপির ভূমিধস বিজয়

১৭

দেশের ইতিহাসে অনন্য সাধারণ নির্বাচন হয়েছে: জামায়াতে ইসলামী

১৮

ভোটের মাধ্যমে নতুন দিনের সূচনা হলো: জামায়াত আমির

১৯

আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট

২০