ডেস্ক রিপোর্ট
৪ জুন ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদের ছুটির শেষ মুহূর্তেও পর্যটকদের ভিড়ে মুখর সুন্দরবনের করমজল

ঈদের ছুটির আমেজের সঙ্গে যোগ হয়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। আর এই বিশেষ দিনে সুন্দরবনের অন্যতম দর্শনীয় স্থান করমজল প্রাণী প্রজনন কেন্দ্র মুখর হয়ে উঠেছে পর্যটকদের পদচারণায়।

সুন্দরবনের প্রবেশদ্বার হিসেবে পরিচিত করমজল প্রাণী প্রজনন কেন্দ্র। এখানে দেখা মেলে হরিণ, কুমিরসহ বিভিন্ন বন্যপ্রাণীর। এছাড়াও, ম্যানগ্রোভ বন, কাঠের ট্রেইল আর নদীর মোহনায় নৌভ্রমণের অভিজ্ঞতা নিতে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা। মোংলা ফেরিঘাট থেকে স্বল্প খরচে বোট নিয়ে মিনিট বিশেকের মধ্যে পৌঁছে যাওয়া যায় করমজল পয়েন্টে। সহজলভ্য এবং নৌ ভ্রমণের সাথে প্রকৃতির স্বাদ পেতে সুন্দরবন ভ্রমনে পর্যটকদের প্রথম পছন্দ করমজল পয়েন্ট। তাই কক্সবাজার, বগুড়া, ঢাকা, কুমিল্লা, গাজীপুরসহ দেশের নানান জায়গা থেকে ছুটে আসেন প্রকৃতিপ্রেমীরা।

পুরুষের পাশাপাশি, নারী ও শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। হরিন, বানর, কুমির এবং সুন্দরী গাছের অপার সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন সবাই।

সুন্দরবন পূর্ব বনবিভাগের তথ্য অনুযায়ী, প্রতিদিনই শত শত পর্যটক করমজলে ঘুরতে আসেন। তবে ছুটির দিন ও উৎসব মৌসুমে এ সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়। তাই উৎসব বা যে কোনো ছুটিতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পর্যটকদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়।

তবে বন ও প্রাণী সংরক্ষণে সচেতনতার পাশাপাশি পরিবেশ রক্ষার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১০

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

১২

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

১৩

ইয়াসের উদ্যোগে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা প্রশিক্ষণ সম্পন্ন

১৪

বিএম কলেজের উপাধ্যক্ষ৷ আবুল কালাম আজাদর নিয়োগ আদেশ বাতিল

১৫

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

১৬

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

১৮

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

১৯

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

২০
📰 পুরো পাতায় পড়ুনPDF