ডেস্ক রিপোর্ট
১৯ মে ২০২৪, ১০:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্ভয়ে ভোটারদের কেন্দ্রে আসতে মাইকিং করা হবে : বরগুনায় ইসি হাবিব

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) বলেছেন, ভোটারদের কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের। আমাদের দায়িত্ব হচ্ছে নিরাপত্তা দেওয়া। যাতে ভোটাররা কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে চলে যেতে পারে।

রোববার (১৯ মে) দুপুরে বরগুনার শিল্পকলা একাডেমিতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপের ভোটগ্রহণ উপলক্ষ্যে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচনে অনেক জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড বিরাজ করছে। কোপাকুপি-মারামারি হচ্ছে, উৎসব বিরাজ করছে না। কিন্তু কেন? এ সমস্যা কার? সমস্যাটা হচ্ছে পথভ্রষ্ট কর্মীদের। কর্মীদের নিয়ন্ত্রণ করতে না পেরে নির্বাচনে অনেকে তাদের প্রার্থিতা হারাচ্ছেন।

ইসি আহসান হাবিব বলেন, নির্ভয়ে ভোটারদের কেন্দ্রে ভোট দিতে আসতে এলাকায় মাইকিং করা হবে। কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযান চলবে। ভোটাররা কেন্দ্রে এসে নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরবে এটাই আমাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, আমাদের প্রতিটি কাজের মধ্যে স্বচ্ছতা, আন্তরিকতা, পেশাদারিত্ব এবং দায়িত্বশীলতা আছে। আমাদের নির্বাচন কমিশন ছোট একটি জায়গা হলেও আমাদের বহর অনেক বিশাল। বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলেই আমাদের সহযোগিতা করছেন। এ কারণে আগের তুলনায় নির্বাচন ধীরে ধীরে ভালোর দিকে যাচ্ছে।

বরগুনা জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে এ মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলামের সভাপতিত্বে বরগুনা ও পটুয়াখালীর বিভিন্ন উপজেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১০

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১১

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

১২

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

১৩

শিক্ষাক্ষেত্রে ৩ অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

১৪

বিএনপি সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হলেন যারা

১৫

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন “তারেক রহমান”

১৬

সেইন্ট-বাংলাদেশের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত হলো চরামদ্দী ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়

১৭

নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে: প্রেস সচিব

১৮

বাকেরগঞ্জে ভয়াবহ আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

১৯

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

২০