ই-পেপার
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বানারীপাড়া প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৫, ৮:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বানারীপাড়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালন

সংবাদটি ই-পেপারে পড়ুন
Oplus_131072

বরিশালের বানারীপাড়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস -২০২৫ পালন করা হয়েছে।
১৩ অক্টোবর সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে একটি র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।পরে আগুন দূর্যোগে পড়লে মানুষ কীভাবে নিজেদের রক্ষা করবে তা উপজেলা পরিষদের শহীদ মিনারের সামনে মাঠে ফায়ার সার্ভিসের সদস্যদের প্রতিনিধিদল প্রদর্শনী করে দেখান।
সেখানে তারা গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বের হয়ে আগুন লাগলে এবং ঘরের চুলা অথবা হঠাৎ করে অন্য কোনো কিছুতে আগুন লাগলে প্রাথমিকভাবে কীভাবে নিভানো যায় তা উপস্থিত অতিথিদের সামনে প্রদর্শন করে দেখান।
এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) জি এম এ মুনিব। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথি দেউরী, বানারীপাড়া প্রেসক্লাবের সাংবাদিক মোঃ জাকির হোসেন, সাংবাদিক মোঃ ইলিয়াস শেখ, মাইদুল ইসলাম শফিক, সাংবাদিক নুরুজ্জামান পলাশ, ছাত্রনেতা মোঃ সাব্বির হোসেন প্রমূখ।
দূর্যোগ থেকে রক্ষা ও দূর্যোগ প্রতিরোধ সম্পর্কে বানারীপাড়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) জি এম এ মুনিব বলেন, বাংলাদেশ তথা বানারীপাড়া উপজেলা একটি দুর্যোগ প্রবণ এলাকা।তাই আমাদের সর্বদা প্রাথমিকভাবে দূর্যোগ মোকাবিলার জন্য প্রস্তুত থাকা উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল স্পেসের দাবিতে বরিশালে আভাসের উদ্যোগে সাংবাদিক-মানবাধিকারকর্মীদের প্রচারাভিযান

১

পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে নবনিযুক্ত চার শিক্ষককে সংবর্ধনা

২

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

৩

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

৪

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

৫

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৬

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৭

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৮

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৯

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

১০

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

১১

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

১২

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১৪

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১৫

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৬

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৭

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৮

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৯

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

২০