ডেস্ক রিপোর্ট
২৩ মার্চ ২০২৪, ৬:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পেঁয়াজ রফতানিতে অনির্দিষ্টকালের জন্য ভারতের নিষেধাজ্ঞা

পেঁয়াজ রফতানিতে এবার অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করলো ভারত। এ সংক্রান্ত পরবর্তী আদেশ আসার আগ পর্যন্ত স্থগিত থাকবে পেঁয়াজ রফতানি। শুক্রবার (২২ মার্চ) রাতে এক আদেশের মাধ্যমে অনির্দিষ্টকালের এ নিষেধাজ্ঞা দেয় দেশটির সরকার। খবর টাইমস অব ইন্ডিয়ার।

রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দেশটির কেন্দ্রীয় সরকার এ পদক্ষেপ নিয়েছে।

এর আগে, গত ডিসেম্বরে পেঁয়াজ রফতানিতে অস্থায়ী নিষেধাজ্ঞা দেয় ভারতের কেন্দ্রীয় সরকার। যেটির মেয়াদ ছিল ৩১ মার্চ পর্যন্ত। ওই সময় বলা হয়েছিল, দেশের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে অস্থায়ী এ নিষেধাজ্ঞা।

দিল্লির এই সিদ্ধান্তে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে পেঁয়াজের দাম বৃদ্ধি পেতে পারে শঙ্কা রয়েছে। এদিকে, মুম্বাইভিত্তিক একটি পেঁয়াজ রফতানি সংস্থার কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এই আদেশ হতবুদ্ধিকর ও পুরোপুরি অপ্রয়োজনীয়। এমনিতেই দেশের মধ্যে পেঁয়াজ এখন পানির দামে বিক্রি হচ্ছে, তার ওপর কিছুদিন পর নতুন ফসল আসবে। তখন কী হবে?’

ওই কর্মকর্তা আরও জানান, ডিসেম্বরে রফতানি নিষেধাজ্ঞা দেয়ার আগে মহারাষ্ট্রের পাইকারি বাজারগুলোতে প্রতি ১০০ কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪ হাজার ৫০০ রুপিতে। নিষেধাজ্ঞার পর থেকে পেঁয়াজের দাম কমতে শুরু করে। বর্তমানে বাজারগুলোতে প্রতি ১০০ কেজি পেঁয়াজের পাইকারি মূল্য ১ হাজার ২০০ রুপিতে নেমেছে। নতুন করে নিষেধাজ্ঞা দেয়ায় দাম আরও কমতে পারে।

উল্লেখ্য, ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রকে দেশটির পেঁয়াজের রাজধানী বলা হয়। দেশটির পেঁয়াজের মোট চাহিদার বড় অংশই আসে এ রাজ্য থেকে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১১

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

১২

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

১৩

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

১৫

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

১৭

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১৮

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১৯

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading