ডেস্ক রিপোর্ট
২৫ মে ২০২৪, ১১:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বরিশালে ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় প্রস্তুত ৫৪১ আশ্রয়কেন্দ্র

বরিশালে ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলায় ৫৪১টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রসহ গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

শনিবার (২৫ মে) দুপুরে জেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত এ জরুরি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।

সভায় জেলা প্রশাসক বলেন, বরিশাল জেলায় ৫৪১ টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রসহ জেলার সকল স্কুল কলেজের ভবনগুলো প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও ৯৩ মেট্রিক টন চাল, নগদ পাঁচ লাখ টাকা ও শুকনো খাবার মজুত রাখা রয়েছে।

পাশাপাশি জেলার ১০ উপজেলায় নদী বেষ্টিত বা উপকূলীয় অঞ্চলগুলোতে বেশি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর ছুটি বাতিলের পাশাপাশি প্রত্যেককে মোবাইল ফোনে যোগাযোগ নিশ্চিত করার কথা বলা হয়েছে।

এছাড়া প্রাণিসম্পদ রক্ষায় গুরুত্ব আরোপ করে সিপিপি, রেড ক্রিসেন্টসহ সব স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিতে বলা হয়েছেl

সভায় সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বলেন, দুর্যোগকালীন বা দুর্যোগ পরবর্তী সময়ে নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় মোট ৯৮টি মেডিকেল টিম মাঠে কাজ করবে।

এসময় সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসানসহ ফায়ার সার্ভিস, সিপিপি, আনসার, ত্রাণ ও পূর্নবাসন, র্যাব ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জেলা ও উপজেলা পর্যায়ে দুর্যোগ মোকাবিলায় কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ইতিহাসে অনন্য সাধারণ নির্বাচন হয়েছে: জামায়াতে ইসলামী

ভোটের মাধ্যমে নতুন দিনের সূচনা হলো: জামায়াত আমির

আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট

কাস্টমসের অনাপত্তি নিয়েই ঢাকা ছেড়েছিলেন ঠাকুরগাঁও জামায়াত আমির

জনপ্রিয়তায় ভীত হয়ে অপতথ্য ছড়াচ্ছে একটি গোষ্ঠী: জামায়াত আমির

বিএনপিতে যোগ দেওয়া সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক

কঠোর নিরাপত্তায় বরিশাল, তবুও কাটছে না প্রার্থীদের শঙ্কা

পটুয়াখালীতে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

মেহেন্দীগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২, পাল্টাপাল্টি মামলা

জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপির ভাইসহ ৩৫০ জন

১০

বরিশালে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তায় এসেছে বিশেষ হেলিকপ্টার

১১

বরিশালে জামায়াত সমর্থকদের ওপর হামলার প্রতিবাদ

১২

প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ

১৩

বরিশাল পত্রিকার ঝালকাঠি প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন তরুণ সংগঠক ইমাম মেহেদী হাসান

১৪

প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষ থেকে আপত্তিকর অবস্থায় আটক জামায়াত নেতা

১৫

বরিশালের ৫টি আসনেই চ্যালেঞ্জের মুখে বিএনপির প্রার্থীরা

১৬

বিকাশ-নগদে ক্যাশ আউট বন্ধ, সেন্ড মানিতেও সীমা আরোপ

১৭

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১৮

২৯৯ আসনে সব ব্যালট পৌঁছে গেছে: ইসি সচিব

১৯

ভোটের ছুটিতে ঘরমুখী মানুষের ঢল, মহাসড়কে ভয়াবহ যানজট

২০