ই-পেপার
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বরিশাল।
২৩ অক্টোবর ২০২৫, ৮:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশাল "শেবাচিমে" নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীদের নিয়ে গঠিত হলো ছাত্রদলের কমিটি

সংবাদটি ই-পেপারে পড়ুন

দীর্ঘ ১১ বছর পর গঠিত হয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) ছাত্রদলের কমিটি। মঙ্গলবার (২১ অক্টোবর) ঘোষণা হওয়া এ কমিটিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগ উঠেছে।

অভিযোগ উঠেছে, ৩০ সদস্য বিশিষ্ট ছাত্রদলের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২০ জন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। এরইমধ্যে পতিত আওয়ামী লীগের আমলে ছাত্রলীগের কর্মকাণ্ডের সঙ্গে তাদের জড়িত থাকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এর আগে মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে শেবাচিমের আংশিক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটি বিশ্লেষণ করে দেখা যায়- সভাপতি পদ পাওয়া মো. আসাদুজ্জামান প্রিন্স বিগত আওয়ামী লীগ সরকারের সময় ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি আওয়ামী লীগের পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদ ফারুক শামীমের অনুসারী হিসেবে রাজনীতি করেছেন। বিভিন্ন কর্মসূচিতে ছাত্রলীগের স্লোগানও দেন তিনি। ছাত্রলীগের ক্ষমতা বলে, জুনিয়র শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক হেনস্তা করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

কমিটির সাধারণ সম্পাদক পদে থাকা আব্দুল্লাহ আল ফাহিদ আগে ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। ২০২৩ সালের বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের পক্ষে দলবল নিয়ে প্রচারণা চালাতে দেখা গেছে তাকে। যার ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

কমিটির সহসভাপতি জুবায়ের আল মাহমুদ ছাত্রলীগের বিভিন্ন মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেন। কমিটি ঘোষণার পর সে সময়ের ছবি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ ছাড়াও খোকন সেরনিয়াবাতের পক্ষে প্রচারণায় আরও ছিলেন- শেবাচিম ছাত্রদলের নবগঠিত কমিটির সহসভাপতি ফাইয়ান আলম ফাহিম, শোভন দেব দত্ত, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হাকিম আদিল, যুগ্ম সাধারণ সম্পাদক রাগীব মাহফুজ, শাওন আহমেদ, সহসাধারণ সম্পাদক হাসিবুল হক শান্ত, সিয়াম হোসেন, শেখ আসিফ হাসান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এন.এম রোহান, সামাজিক যোগাযোগমাধ্যম সম্পাদক তীর্থ মন্ডল, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক রাফিউল ইসলাম শোভন, তথ্য ও গবেষণা সম্পাদক জিসান হোসেন আল দ্বীন।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হয় শেবাচিমের নবগঠিত কমিটির সভাপতি মো. আসাদুজ্জামান প্রিন্সের সঙ্গে। তিনি ব্যস্ততা দেখিয়ে এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি। তিনি বলেন, আপনি ক্যাম্পাসে আসেন আপনাকে সব ঘটনা বুঝিয়ে বলছি।

তবে মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ পুর্নবাসিত হলেও তার দায়ভার মহানগর ছাত্রদল নেবে না বলে জানিয়েছেন, বরিশাল মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

তিনি বলেন, এই কমিটি ঘোষণার আগ পর্যন্ত মেডিকেল কলেজ ছাত্রদল মহানগর ছাত্রদলের অধীনে ছিল। তখন যাচাই-বাছাই করে কমিটি দেওয়ার সুযোগ ছিল। এবারই প্রথম কেন্দ্র থেকে মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্র থেকে এসে যাচাই-বাছাই করেছে। তারাই কমিটি দিয়েছে। যারা কমিটিতে এসেছে তাদের সঙ্গে আমরা পরিচিতও না। সুতরাং অভিযোগ থাকলে সেটা সেন্ট্রাল ছাত্রদল বলতে পারবে।

জানা গেছে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি পুনর্গঠন সংক্রান্ত কমিটির টিম প্রধান ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি দীপু পাটোয়ারি। তার নেতৃত্বেই বরিশাল মেডিকেল কলেজ ছাত্রদলের পদপ্রত্যাশীদের যাচাই-বাছাই হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে ছাত্রদলের সহসভাপতি দীপু পাটোয়ারির ব্যক্তিগত মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে আছেন ও পরে কথা বলবেন বলে জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৯ পরিবারকে অনুদানের চেক বিতরণ

১

নলছিটিতে ডিজিটাল নিরাপত্তায় ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ

২

কুয়াকাটায় এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল রিসোর্টের কাজ বন্ধ

৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

৪

অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আঘাত, নিহত ৫

৫

বরিশালের আইনজীবী জিয়াউর রহমান রুমিকে ঘিরে বিতর্ক, তদন্তের দাবি

৬

ঝালকাঠিতে জেন্ডার সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ইয়াসের সংলাপ

৭

নলছিটিতে স্টেরিওটাইপ, বৈষম্য ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে তারুণ্যের নলছিটি’র সংলাপ

৮

প্রচলিত সামাজিক ভুল ধারণা ভাঙতে নলছিটিতে তরুণদের প্রশিক্ষণ

৯

‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন গাজী।

১০

পদ নয়, মানুষের জন্য কাজ করাই শাকিল রনির পরিচয়

১১

নলছিটিতে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মিনি ফুটবল’ ফাইনাল অনুষ্ঠিত

১২

বিএম কলেজের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস চিফ হুইপ’র

১৩

শ্রমিক অসন্তোষ নিয়ে প্রধানমন্ত্রী: বেহেশতের টিকিট বিক্রেতাদের মাধ্যমে পলাতকরা অর্থ সরবরাহ করছে

১৪

পিরোজপুরের ট্রলার ডুবে শিশু নিহত, ১৮ ঘন্টায়ও খোঁজ মেলেনি মায়ের

১৫

বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ

১৬

দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ

১৭

লোকদেখানো নয়, নীরবে মানুষের পাশে, ঝালকাঠির মানবিক মুখ আবির হোসেন রানা

১৮

বিএম কলেজে চিকিৎসা খাতে ফি আদায় করলেও প্রাথমিক চিকিৎসা মেলে না

১৯

বিএম কলেজে সিসা দূষণ প্রতিরোধে আইসিডিডিআর,বি’র সচেতনতামূলক কর্মসূচি

২০