ডেস্ক রিপোর্ট
২৯ মার্চ ২০২৪, ১০:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার হলেন “কবি বিজন বেপারী”

বরিশালের বিখ্যাত কবি ও ছড়াকার বিজন বেপারীকে বাংলাদেশ বেতারের গীতিকার হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। গত ২৭ মার্চ-২০২৪ তারিখে বরিশাল বেতারের অফিস কক্ষে তিনি এই চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এখন থেকে তিনি বরিশাল বেতারসহ বাংলাদেশের যে কোনো বেতার কেন্দ্রে গানের কথা পাঠাতে পারবেন এবং শিল্পীদের সুরের মূর্ছনায় তা জীবন্ত হয়ে উঠবে। গীতিকার বিজন বেপারী’র বাড়ি বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের ডুমরিয়া গ্রামে। তাঁর পিতার নাম বিমল কৃষ্ণ বেপারী, মাতার নাম বকুল রাণী বেপারী তাছাড়া তাঁর স্ত্রী লিপিকা মিত্র একজন সরকারি কর্মকর্তা। তাঁদের দুই ছেলে বিক্রম ও বর্ষণ। দু’জনে বরিশাল জিলা স্কুলের ছাত্র।

গীতিকার বিজন বেপারী সরকারি বিএম কলেজ, বরিশাল থেকে অর্থনীতিতে মাস্টার্স সম্পন্ন করেন। কবি বিজন বেপারী ঝালকাঠি কবিতা চক্রের আইসিটি বিষয়ক সম্পাদক। কবি ও গীতিকার বিজন বেপারী মাতৃভাষা সাংস্কৃতিক পর্ষদের প্রতিষ্ঠাতা ও সম্পাদক। তাছাড়া দুই বাংলার জনপ্রিয় দ্বি-মাসিক অনলাইন সাহিত্য সাময়িকী লিপিকা’র সম্পাদক তিনি।

গীতিকার বিজন বেপারী বলেন, “আমার লেখালেখি জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হ’ল এই গীতিকার হিসেবে নিজের নাম বাংলাদেশ বেতারের সাথে যুক্ত হওয়া। আগামী দিনগুলোতে দেশের জন্য কিছু করার এই সুবর্ণ সুযোগ আমি মাথায় তুলে রাখতে চাই। ধন্যবাদ জানাই বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রকে। আমাকে এই মহান দায়িত্ব কাঁধে তুলে দেওয়ার জন্য”। কবি ও গীতিকার বিজন বেপারী পেশাগত জীবনে একজন শিক্ষক, ঝালকাঠি জেলার একজন শ্রেষ্ঠ সহকারী শিক্ষক এবং কবি হিসেবেও তাঁর দেশ-বিদেশে যথেষ্ট সু-নাম রয়েছে।

সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য তাঁকে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয় থেকে সাহিত্য সম্মাননা তুলে দেওয়া হয়েছে-২০২২ সালে। তাছাড়া তিনি বেগম সুফিয়া কামাল, কবি কামিনী রায় পদকে ভূষিত হয়েছেন। তাঁর এই খুশির খবরে তাঁকে অভিনন্দন জানিয়েছেন দেশ বিদেশের হাজারো কবি, সাহিত্যিক ও ভক্ত বেতার শ্রোতাগণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

”স্মৃতির হাড়গোড়”

ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই ইতিহাস ভুলে গেলেন : গোলাম পরওয়ার

নলছিটিতে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঠিকাদারকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি ছাত্রদলের: নেপথ্যে কি?

ঝালকাঠিতে ৭ লাখ টাকার ঘাটলায় ফাটল: উদ্বোধনের আগেই ধস

ইতিহাসের সর্ববৃহৎ উন্মুক্ত ইফতারের আয়োজন ববি শিবিরের

তুর্যের বিরুদ্ধে ছাত্রীদের আপত্তিকর ছবি তোলার অভিযোগ, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

রাজাপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য চরমে, আতঙ্কে এলাকাবাসী

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

১০

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

১১

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

১২

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

১৩

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

১৪

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

১৫

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

১৬

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

১৭

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১৮

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১৯

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

২০